মাদাগাস্কারের ক্ষমতা নিল সেনাবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫

মাদাগাস্কারের ক্ষমতা নিল সেনাবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ |
আফ্রিকার দেশ মাদাগাস্কারের ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। এর মধ্যে তিনি গতকাল দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আজ মঙ্গলবার ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর এলিট ফোর্স কাপসাট। দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিত্যপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন। এর মধ্যে গত শনিবার সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের সেনারা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। দুইদিন পর সোমবার জানা যায়, প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ

ছেড়েছেন। এরপর রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশত্যাগের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জীবন রক্ষার জন্য একটি ‘নিরাপদ’ স্থানে আছেন। এরপর মাদাগাস্কারের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্দ্রিকে অভিশংসনের প্রস্তুতি নেন। এ তথ্য জেনে তিনি সংসদ বিলুপ্ত করেন। কিন্তু সংসদ সদস্যরা তার এ সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করে অভিসংশন প্রক্রিয়া এগিয়ে নেন এবং তাকে অভিসংশনের পক্ষে ভোট দেন। এর কিছু সময় পরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সেনাবাহিনীর কাপসাট ইউনিটই আন্দ্রিকে ২০০৯ সালে প্রথমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানাতে সহায়তা করেছিল। ওই বছর তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে আন্দ্রি ক্ষমতা নেন। এখন তার বিরুদ্ধেই আবার সেনাবাহিনীর একই ইউনিট অবস্থান নিয়ে ক্ষমতা দখল করেছে। কর্নেল মিখায়েল রান্দ্রিয়ানিরিনা

নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনী, প্যারামিলিটারি এবং পুলিশ বাহিনীর কিছু সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হবে। যারা প্রেসিডেন্টের কাজ করবে। তিনি এএফপিকে বলেছেন, সম্ভবত পরিস্থিতি অনুযায়ী এই কমিটিতে বেসামরিক উপদেষ্টাদের যুক্ত করা হবে। এটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। একইসঙ্গে কিছুদিন পর আমরা একটি বেসামরিক সরকার গঠন করব। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ কাপড় বদলানোর সময় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বিনামূল্যের প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পরীক্ষা ফি — গরিব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার খুলনায় মসজিদে ঢুকে অস্ত্রধারীদের গুলি: আইএসআই-এর ফর্মুলায় পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? কাজ না করেই ১২ কোটি টাকা তুলে নিল ঠিকাদার, জড়িত এলজিইডির দুই প্রকৌশলী আজ আন্তর্জাতিক গোসল দিবস তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া ‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ