অনির্বাচিত সরকারের প্রধান হওয়ায় ড. ইউনূসকে সাক্ষাৎ দিলেন না ইতালির প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫

অনির্বাচিত সরকারের প্রধান হওয়ায় ড. ইউনূসকে সাক্ষাৎ দিলেন না ইতালির প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের অনুরোধ করেছিলেন। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইতালি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, অনির্বাচিত সরকারের প্রধানের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক বৈঠক করবেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের পক্ষ থেকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আগ্রহ জানানো হয়েছিল। চিঠির কোনো জবাব না পাওয়ায় চলতি অক্টোবরের ২ তারিখে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রোকেবুল হক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বিষয়টি অনুসন্ধান করেন।

তখন ইতালির পক্ষ থেকে তাকে মৌখিকভাবে জানানো হয় যে, ইতালির প্রধানমন্ত্রী অনির্বাচিত কোনো দেশের সরকারপ্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে আগ্রহী নন। বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে ওই সরকারের সঙ্গে বৈঠকের বিষয় বিবেচনা করা হবে। তবে এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও ইতালির কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কিছু সংবাদমাধ্যম ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ভুলভাবে জানিয়েছিল যে, রোম সফরকালে ড. ইউনূস ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে লিখেছেন, “বাসস বা কোনো সংবাদপত্র আমার সঙ্গে যোগাযোগ করেনি। বুধবারের সংবাদ সম্মেলনে আমি শুধু বলেছিলাম, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা

(এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন এবং সফরকালে কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন। কিন্তু কোথাও বলিনি যে, তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।” প্রেস সচিব আরও আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদন সংশোধন করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম