দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
দক্ষিণ আফ্রিকার উত্তরের পার্বত্য অঞ্চলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে এন১ মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশ থেকে জিম্বাবুয়ে ও মালাউইয়ের উদ্দেশে যাচ্ছিল। রাতভর উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। সেগুলোতে ৩০ জনেরও বেশি যাত্রী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কেউ কেউ উল্টে যাওয়া বাসের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮

জন নারী, ১৭ জন পুরুষ এবং সাতজন শিশু রয়েছে। লিম্পোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভায়োলেট মাথে জানিয়েছেন, মৃতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশুও রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এন১ মহাসড়কটি সোমবার সকাল পর্যন্ত উভয় দিকেই বন্ধ রাখা হয়েছে উদ্ধারকাজের জন্য। লিম্পোপো প্রদেশের প্রিমিয়ার ফোফি রামাথুবা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ‘একটি ঘটনায় এত মানুষের প্রাণহানির বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের ক্লান্তি বা যানবাহনের যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সড়কগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার

মানুষ দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অভিবাসী শ্রমিক পরিবহনে ব্যবহৃত দূরপাল্লার বাসগুলো প্রায়ই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ