অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তিনজন যৌথভাবে এবার এ পুরস্কার জিতেছেন। সুইডিশ অ্যাকাডেমি সোমবার (১৩ অক্টোবর) বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। তারা হলেন: জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য এই তারা এই স্বীকৃতি অর্জন করেছেন। তাদের মধ্যে জোয়েল মোকিয়র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের জন্য এ পুরস্কার জিতেছেন। বাকি দুজনের মধ্যে হলেন ফিলিপ আগিয়োঁ ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স ও ইনসিয়াদ এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক। আর পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই

প্রবৃদ্ধির তত্ত্ব বিকাশের জন্য তারা এ পুরস্কার বিজয়ী হয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি জানায়, এই তিন অর্থনীতিবিদের গবেষণা আধুনিক অর্থনীতির চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের কাজ উদ্ভাবন, প্রযুক্তি ও প্রতিযোগিতা কীভাবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং সমাজের কাঠামোগত পরিবর্তন ঘটায় তা উন্মোচন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ