ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান
হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ
সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
গাজা যুদ্ধবিরতিতে হামাসের সাড়া, সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিচ এক বিবৃতিতে বলেন, ‘গুতেরেস সকল পক্ষকে আহ্বান জানাচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটাতে।’
এর আগে, শুক্রবার হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক ঘোষণা দেন যে, গোষ্ঠীটি নীতিগতভাবে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিয়েছে। তিনি জানান, পরিকল্পনার মূল কাঠামোতে তাদের সম্মতি রয়েছে, তবে বাস্তবায়নের জন্য আরও আলোচনা প্রয়োজন।
গুতেরেস কাতার ও মিসরের মধ্যস্থতাকারী প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে ‘অমূল্য সহায়তা’ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব তার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করছেন—তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল বন্দির নিঃশর্ত
মুক্তি এবং অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ জানায়, এসব লক্ষ্য অর্জনের যেকোনো প্রচেষ্টায় তারা সহায়তা অব্যাহত রাখবে, যাতে গাজার মানুষের ভোগান্তি আর না বাড়ে।
মুক্তি এবং অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ জানায়, এসব লক্ষ্য অর্জনের যেকোনো প্রচেষ্টায় তারা সহায়তা অব্যাহত রাখবে, যাতে গাজার মানুষের ভোগান্তি আর না বাড়ে।



