‘চাপের মুখে মাথা নত করবে না ইরানি জাতি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫

‘চাপের মুখে মাথা নত করবে না ইরানি জাতি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ |
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা চায় ইরানি জাতিকে চাপের মাধ্যমে নতজানু করতে, কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না। সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘জাতীয় ফায়ার ফাইটার্স দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরানকে মাথা নিচু করাতে চেয়েছে, তবে এটি কেবল তাদের কল্পনা, যা বাস্তবে পরিণত হবে না। তিনি বলেন, ‘আমার প্রশাসন দেশের গৌরব ও সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। আমরা জনগণের সেবা এবং সমস্যা সমাধানে আমাদের সবটুকু দিয়ে কাজ করব।’ গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইউরোপীয় দেশ ও ওয়াশিংটন প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা নিজেদের মানবাধিকার রক্ষাকারী দাবি

করলেও গাজায় গণহত্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘এই মানবাধিকার, জাতিসংঘ কিংবা ইউনেসকো—সবই মিথ্যা। কারণ নিরীহ মানুষ তাদের চোখের সামনে খুন হচ্ছে, আর ইসরায়েল যেকোনো দেশেই হামলা চালাতে পারছে কোনো জবাবদিহি ছাড়াই।’ শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান শত্রুদের শত্রুতা মোকাবেলায় জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!