কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
প্রায় ১২ ঘণ্টা বন্ধের পর কাতারের আকাশসীমা উন্মুক্ত হয়েছে। এ কারণে সচল হয়েছে দোহাগামী ফ্লাইট। ওমানের মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটও দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। এমনকি দোহাগামী ফ্লাইট ওমানের মাস্কটে ল্যান্ড করে সেখান থেকে ফুয়েল নিয়ে আবারও ঢাকায় চলে আসে।’ রওশন কবীর আরও বলেন, ‘বর্তমানে কাতার আকাশসীমা মুক্ত ঘোষণা করায় আমাদের ফ্লাইটগুলো আবারও চালু করা হয়েছে।’ মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটের যাত্রীদের হোটেল এবং বিমানবন্দরে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় ওই ফ্লাইট দোহার

উদ্দেশ্যে ছেড়ে যায়। এমনকি দোহা হয়ে জেদ্দা যাওয়ার ফ্লাইটে দোহার যেসব যাত্রীদের শাহজালালে অফলোড করা হয়, তাদেরও দোহা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিমানের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখন আর কোনও সমস্যা নাই। কাতারের আকাশসীমা বন্ধ হওয়ায় শুধুমাত্র দোহার ফ্লাইট বন্ধ ছিল। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ফ্লাইট স্বাভাবিক ছিল। হজের ফ্লাইটেরও কোনও ব্যাঘাত ঘটেনি।’ প্রসঙ্গত, গত সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কাতারে আমেরিকার সেনাঘাঁটির এয়ারবেইজে ইরানির হামলার পর কাতার তার আকাশ বন্ধ ঘোষণা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!