বাগরাম দখলে পাঁয়তারা ট্রাম্পের, বাগড়া দিচ্ছে রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বাগরাম দখলে পাঁয়তারা ট্রাম্পের, বাগড়া দিচ্ছে রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ |
রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানের সাম্প্রতিক অবস্থানকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধী এই চার দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে বা তার আশপাশে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য উপযুক্ত নয়। খবর ডনের। তালেবান সরকারের উপপ্রচারক হামদুল্লাহ ফিত্রাত জানিয়েছেন, আফগানিস্তান কখনোই অন্য দেশের বিরুদ্ধে তার মাটির ব্যবহার অনুমোদন করবে না, কোনো সশস্ত্র গোষ্ঠী চলার অনুমতি দেবে না। তিনি বলেন, দেশ দুর্নীতি, নেশা ও অপরাধের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং সকল দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইছে। চার দেশের যৌথ বিবৃতিতে আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম বাস্তবায়ন, সন্ত্রাসী শিবির বন্ধ করা

এবং বিদেশি সন্ত্রাসীদের সাথে সহযোগিতা রোধ করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে ইসিল, আল কায়দা, টিটিপি, বিএলএসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তালেবান সরকার তার দাবি প্রত্যাখ্যান করেছে। এদিকে, পাকিস্তানের জামাত-ই-ইসলামী প্রতিনিধিদল আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো