গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ September, ২০২৫

গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ September, ২০২৫ |
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে তেল আবিবে হাজারো মানুষ গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দিদের মুক্তির চুক্তি করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। খবর এএফপির। বিক্ষোভকারীরা হোস্টেজ স্কয়ারে জমায়েত হয়ে বড় ব্যানার দেখান, যেখানে লেখা ছিল— ‘সব জিম্মিকে এখনই ঘরে ফিরিয়ে আনো।’ অনেকেই বন্দিদের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন এবং যুদ্ধ অবসানের সঙ্গে বন্দিদের নিরাপদ প্রত্যাবর্তন চেয়েছিলেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক অভিযানে কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন, যার মধ্যে অনেকই গাজা শহরে। এ পরিস্থিতি বিক্ষোভকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। প্রধান বিক্ষোভকারীরা ট্রাম্পকে আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে যাতে বৈঠকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তাদের

মতে, দ্রুত চুক্তি ছাড়া বন্দিদের জীবন বিপন্ন হতে পারে এবং যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। অন্যদিকে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন‑গভি ও কট্টরপন্থি জোট মিত্ররা চুক্তির বিরোধিতা করছেন। বেন‑গভি সতর্ক করে বলেছেন, হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে যুদ্ধ শেষ করার অধিকার নেই। নেতানিয়াহুর সরকার এই কট্টরপন্থি দলগুলোর ওপর নির্ভরশীল, যা চুক্তি প্রক্রিয়াকে জটিল করেছে। নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক হোয়াইট হাউসে সোমবার হওয়ার কথা। ট্রাম্পের আগের মন্তব্যে তিনি গাজা নিয়ে সম্ভাব্য চুক্তির ওপর আশাবাদী ছিলেন, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার