জাতিগত নিধনের সব অস্ত্রই ব্যবহার করছে ইসরাইল: ইয়েমেনি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতিগত নিধনের সব অস্ত্রই ব্যবহার করছে ইসরাইল: ইয়েমেনি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির নেতা আনসার আল্লাহর নেতা সাইয়্যেদ আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, ইসরাইলি বাহিনী জাতিগত নিধনের সব অস্ত্রই ব্যবহার করছে, যার মধ্যে ইউরোপীয় ও মার্কিন বোমা ও আরব তেলও রয়েছে। আল-হুথি ইয়েমেনি ও অঞ্চলটির অন্যান্য জনগণের উদ্দেশে বলেন, ইহুদিবাদীরা গাজা উপত্যকায় ‘শতাব্দীর মধ্যে ভয়াবহ অপরাধ (ক্রাইম অব দ্য সেঞ্চুরি) চালিয়ে যাচ্ছে, যা পুরো বিশ্বের সামনে ঘটছে। তিনি বলেন, গাজায় গণহত্যার দৃশ্যগুলো ভয়ংকর ও ট্র্যাজেডি পূর্ণ, যা যেকোনো মানুষের বিবেক থাকলে তাকে এর বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করবে। ইহুদিবাদী শত্রু ইসলামি বিশ্বের বড় দুর্বলতাকে কাজে লাগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইসরাইলি শত্রুর হুমকি পুরো ইসলামি উম্মাহর, কেবল ফিলিস্তিনি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। মুসলিমরা

দুর্বল অবস্থায় তাদের ধর্মের মানুষদের হত্যাযজ্ঞ দেখেছে, অথচ তারা নিজেও ইহুদিদের এ পরিকল্পনার লক্ষ্য।’ হুথি নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর অত্যাচারের পরিমাণ মুসলিমদের এবং পুরো বিশ্বের কাঁধে দায়ভারকে আরও ভারী ও বৃহৎ করে। মুসলিমদের উদাসীনতা ও দায়িত্ব এড়ানো তাদেরকে দায়মুক্ত করবে না, বরং এর ফলাফল ও বিপজ্জনক পরিণতি এই পৃথিবী ও পরকালেও বর্তাবে। সাপ্তাহিক ভাষণে এ হুথি নেতা বলেন, ইসরাইল আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন অব্যাহত রেখেছে। আল-কুদস শহরের ইহুদীবাদীকরণ সম্পূর্ণ করার চেষ্টা করছে, যা মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র প্রতীক। তিনি আরও বলেন, ইসরাইল প্রতিদিন আক্রমণ চালাচ্ছে এবং আল-আকসা মসজিদকে অপবিত্র করছে। এ সপ্তাহে বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কো রুবিও আল-আকসা মসজিদ অপবিত্রকরণ অভিযানে

অংশ নিয়েছেন। সিরিয়ায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে আল-হুথি বলেন, ইসরাইলের সিরিয়ায় হামলা দক্ষিণ সিরিয়া দখলের জন্য চালানো হচ্ছে।’ দোহা আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, সম্মেলনে অংশগ্রহণের স্তর উচ্চ ছিল, তবে পূর্বের মতো ফলাফল কেবল সাধারণ বিবৃতি এবং কোনো ব্যবহারিক অবস্থান ছাড়া সীমাবদ্ধ ছিল। তথ্যসূত্র: মেহের

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি