আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভায় রদবদল করে সিফি ঘরিবকে নতুন প্রধানমন্ত্রী এবং মুরাদ আজদালকে জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঘরিব এর আগে শিল্পমন্ত্রী ছিলেন। তবে, গত মাসে তেববুন নাদির লারবাউইয়ের দায়িত্ব শেষ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঘরিব। অন্যদিকে, জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া আজদাল ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রেসিডেন্সি জানিয়েছে, অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের আগের পদেই বহাল থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত