লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হিথরো বিমানবন্দর এলাকার আশফোর্ডের চার্চ রোডে লন্ডনে এক বাংলাদেশি তরুণ ইখতিয়ার মৃধা (২১) হামলার শিকার হন। তরুণের ভাষ্য অনুযায়ী, তাঁর হিজাব পরা মাকে উদ্দেশ করে এক ৪০ বছর বয়সী শ্বেতাঙ্গ ব্যক্তি বর্ণবাদী মন্তব্য করেন। ইখতিয়ার এই মন্তব্যের প্রতিবাদ করলে ওই ব্যক্তি গাড়ি থেকে একটি ব্যাট নিয়ে তার মাথায় আঘাত করেন। হামলায় ওই শ্বেতাঙ্গ লোকটির বাবা ও ছেলে অংশ নেন। ইখতিয়ার জানান, গাড়ি নিয়ে পালানোর সময় তার মা নাহিদা আক্তারকে লক্ষ্য করে হামলাকারীরা গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন। ইখতিয়ার টান দিয়ে তার মাকে সরিয়ে নেন। পরে হামলাকারীরা পালিয়ে যান। জরুরি নম্বরে কল করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

অ্যাম্বুলেন্সে নাহিদা আক্তারকে সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসকেরা তাঁর মাথায় পাঁচটি সেলাই দেন। এক দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পরে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। আদালত এ ঘটনায় শুনানির তারিখ ১৩ অক্টোবর নির্ধারণ করেছে। ইখতিয়ার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং খণ্ডকালীন চাকরি করেন। ২০১৬ সালে তার পরিবার ইতালি থেকে লন্ডনে অভিবাসী হয়। তার বাবা দুলাল মৃধা। পরিবার বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বসবাস করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত