সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার শ্রমিকের ভাগ্য আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৮৬৯ জনকে নেওয়ার কথা থাকলেও চাহিদাপত্র না আসায় প্রক্রিয়া অগ্রসর হচ্ছে না। শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন—এই জটিলতার পেছনে রয়েছে সরকারঘনিষ্ঠ সিন্ডিকেট, যারা দুই দেশের অসাধু এজেন্সির সঙ্গে যোগসাজশে শ্রমিকদের জিম্মি করে রেখেছে। সিন্ডিকেটের ফাঁদে শ্রমিক প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার কোম্পানিগুলো সাধারণত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি থেকে নির্ধারিত টাকা নেয়। এবার সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরাসরি কর্মী পাঠাতে চাইলে সরকারঘনিষ্ঠ সিন্ডিকেট চাপ সৃষ্টি করে পুরো প্রক্রিয়া জটিল করেছে। এজেন্সিগুলো সরকারে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থাকায় তারা কার্যত বাজার নিয়ন্ত্রণ

করছে। বোয়েসেলের নির্বাহী পরিচালক শওকত আলীও স্বীকার করেছেন—বাংলাদেশে তালিকাভুক্ত ১০০ এজেন্সি চাচ্ছে না বোয়েসেল কর্মী পাঠাক। মালয়েশিয়ার নিয়োগদাতারাও এজেন্সির সঙ্গে মিলে বাধা দিচ্ছে। এতে প্রমাণিত হয়, শ্রমবাজারের স্বার্থরক্ষার নামে আসলে সরকারঘনিষ্ঠ মহলই এজেন্সি সিন্ডিকেটকে শক্তিশালী করেছে। নতুনভাবে যুক্ত: রাজনৈতিক প্রভাব শ্রমবাজার সংশ্লিষ্টরা আরও বলছেন, সম্প্রতি এ সিন্ডিকেটের সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কিছু নেতাকর্মীও যুক্ত হয়েছেন। তাদের মাধ্যমে মালয়েশিয়া প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছে। ফলে কেবল সরকারঘনিষ্ঠ এজেন্সিই নয়, বিরোধী ঘরানার এই অংশটিও শ্রমিক পাঠানোকে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার বানাতে চাইছে। এতে প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। চ্যালেঞ্জার ট্রাভেলসের মালিক, হজ এজেন্সিগুলোর সংগঠন হাব-এর সভাপতি জামায়াত নেতা সৈয়দ

গোলাম সরোয়ার, যিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহেরের আপন ভাই। তার নিয়ন্ত্রণে রয়েছে একটি বিশাল সিন্ডিকেট। তাদের হাতে শ্রমবাজার জিম্মি। খরচ বাড়িয়ে সর্বস্বান্ত শ্রমিক গত বছর লাখ লাখ টাকা খরচ করেও যারা যেতে পারেননি, এবার তাদের নতুন করে খরচ চাপানো হয়েছে। শুধু বিমানভাড়া দেওয়ার কথা থাকলেও এখন সব মিলিয়ে অতিরিক্ত ১ লাখ ৬২ হাজার টাকা দিতে হবে। সার্ভিস চার্জ দ্বিগুণ হয়ে ৭৫ হাজার টাকায় দাঁড়িয়েছে, স্বাস্থ্য পরীক্ষা ফি বেড়ে হয়েছে ১০ হাজার টাকা, সঙ্গে প্রশিক্ষণ ও সাক্ষাৎকার বাবদ যোগ হয়েছে আরও কয়েক ধাপ খরচ। পটুয়াখালীর রাব্বি হোসেনের মতো শ্রমিকরা বলছেন—সরকার চাইলে বিনা খরচে পাঠাতে পারত, কারণ আগেই তাদের সর্বস্ব

গেছে। কিন্তু সরকার বরং সিন্ডিকেটকে বাঁচাতে বাড়তি খরচ চাপিয়েছে। সময় সংকটে অনিশ্চিত ভবিষ্যৎ ডিসেম্বরের মধ্যে সব ধাপ—চাহিদাপত্র, প্রশিক্ষণ, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা, ফ্লাইট—শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। বোয়েসেলের এক কর্মকর্তা স্বীকার করেছেন, আগে এসব ধাপ বাধ্যতামূলক ছিল না; এবার সিন্ডিকেটের চাপে জটিল করা হয়েছে। ফলে অনেক শ্রমিক বাদ পড়ার ঝুঁকিতে আছেন। সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকার যদি সত্যিই শ্রমিকের স্বার্থ রক্ষায় আন্তরিক হতো, তবে সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য খরচে কর্মী পাঠানোর ব্যবস্থা করত। কিন্তু বাস্তবে হচ্ছে উল্টোটা। সরকারঘনিষ্ঠ মহলের নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেট এবং সম্প্রতি যুক্ত হওয়া রাজনৈতিক ঘরানার প্রভাব—দুই মিলে মালয়েশিয়াগামী শ্রমিকদের সর্বস্বান্ত করে দিচ্ছে। ফলে মালয়েশিয়া যাওয়ার

স্বপ্ন এখনো দুঃস্বপ্ন হয়ে আছে হাজারো শ্রমিকের কাছে—আর এর জন্য দায়ী সরকারঘনিষ্ঠ সিন্ডিকেট, তাদের রাজনৈতিক মিত্র এবং রক্ষাকবচ সরকারি মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের