ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত
পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান
পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ
অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা
আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল
রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ৩৯.৫ কিলোমিটার গভীরে ঘটেছে। খবর এএফপির।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, রাশিয়ার উপকূলে এক মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ উঠতে পারে। জাপান, হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে ৩০ সেন্টিমিটারেরও কম উচ্চতার ঢেউ সম্ভাবনা রয়েছে।
এটি এ বছরের দ্বিতীয় বড় ভূমিকম্প। জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পে চার মিটার উঁচু সুনামি দেখা দিয়েছিল, যার কারণে হাওয়াই ও জাপানের মানুষদের নিরাপদ স্থানে সরানো হয়েছিল। ইতিহাসে সবচেয়ে বড় তাণ্ডব ঘটে ২০১১ সালে।
সে বছর জাপানে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
সে বছর জাপানে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।



