এবার পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে নেপালের জেনজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৫

এবার পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে নেপালের জেনজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৫ |
উত্তাল সময় পেরিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বড় বড় জেলাগুলোতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম অন্নপূর্ণা টাইমসের মতে, গতকালের তুলনায় আজকের কাঠমান্ডুর চিত্র একেবারেই ভিন্ন। প্রতিবেদনে বলা হয়েছে, শহরের প্রধান প্রধান মোড়ে সেনা মোতায়েন রয়েছে। কারফিউ জারির কারণে সড়কে যানবাহনের সংখ্যা খুবই কম। তবে জরুরি কাজে বের হওয়া নাগরিকদের সেনারা পরিচয়পত্র পরীক্ষা করে চলাচলের অনুমতি দিচ্ছে। সাধারণ মানুষ অধিকাংশই ঘরে অবস্থান করছেন। অন্যদিকে, জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন এখন অনেকটাই স্তিমিত হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া তরুণদের এখন রাজধানীর বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে দেখা যাচ্ছে। নতুন বানেশ্বরস্থ সংসদ ভবনের সামনেই চলছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। সেনারা এ কাজে যুক্ত তরুণদের কোনো ধরনের বাধা

দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার