শাকিবের ‘প্রিন্স’-এ যুক্ত হলেন শাহরুখ-রণবীরের সিনেমার ডিওপি অমিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৪৩ পূর্বাহ্ণ

শাকিবের ‘প্রিন্স’-এ যুক্ত হলেন শাহরুখ-রণবীরের সিনেমার ডিওপি অমিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৩ 100 ভিউ
শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় যুক্ত হলেন বলিউডের ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) অমিত রায়। আজ শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।’ নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। কাজ করেছেন ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’- এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে। অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা আবু

হায়াত মাহমুদ বলেন, ‘আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।’ প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। তবে এখনো ঘোষণা করা হয়নি নায়িকাদের নাম৷ আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?