‘প্রতারণার রানী’ মারিয়েন স্মিথ উত্তর আয়ারল্যান্ডে দোষী সাব্যস্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

‘প্রতারণার রানী’ মারিয়েন স্মিথ উত্তর আয়ারল্যান্ডে দোষী সাব্যস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের নাগরিক মারিয়েন স্মিথ উত্তর আয়ারল্যান্ডে লাখাধিক পাউন্ড আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্য অনুযায়ী, এই প্রতারককে ‘কুইন অব দ্য কন’ বা ‘প্রতারণার রানি’ হিসেবেও খ্যাতি আছে। এর মধ্যে ১ লাখ পাউন্ডেরও বেশি অর্থের প্রতারণার ঘটনা ঘটেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা। ৫৬ বছর বয়সী মারিয়েন দীর্ঘদিন ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করতেন এবং সেই আস্থার সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ করতেন। ২০০২ সালে এক ডেটিং সাইটের মাধ্যমে তিনি উত্তর আয়ারল্যান্ডের এক ডাকপিয়নের সঙ্গে পরিচিত হন। এরপর আমেরিকা থেকে সেখানে চলে আসেন এবং পরে মর্টগেজ বা বন্ধক পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। আদালতে

জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক ডারমট ম্যাকনিকলকে তিনি ৭২ হাজার পাউন্ডের একটি বাড়ি কেনার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রকৃতপক্ষে কোনো বাড়ি কেনেননি; একটি কল্পিত বাড়ি দেখিয়ে ভুয়া ভাড়াটিয়ার সাহায্যে প্রতারণা ঢেকে রাখতেন। শোনা রেইড নামের এক নারীও জানান, তিনি বাড়ি পুনঃবন্ধক রেখে মারিয়েনকে ২৩ হাজার পাউন্ড দেন একটি উচ্চ সুদের ব্যাংক অ্যাকাউন্টে রাখার জন্য, যা শেষ পর্যন্ত খোলা হয়নি। একইভাবে, জেমস ও ইমেলদা স্যাভেজ দম্পতিও তার হাতে ২০ হাজার পাউন্ড বিনিয়োগ করেছিলেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। ২০০৮ সালে মারিয়েন যুক্তরাষ্ট্রে অসুস্থ আত্মীয় দেখতে যাই বলে চলে যান এবং আর কখনো উত্তর আয়ারল্যান্ডে ফিরে আসেননি। পুলিশের তল্লাশি চালানো হলে দেখা যায়, তিনি নিজের

বন্ধকের টাকা শোধ করতে না পেরে উচ্ছেদের মুখে ছিলেন এবং মেয়ে চেলসিকে ব্যবহার করে আর্থিক নথিতে জাল স্বাক্ষর করাতেন। আইরিশ আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, মারিয়েন প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ ভ্রমণ ও ব্যক্তিগত খরচে ব্যবহার করতেন এবং কোনো আত্মপক্ষ সমর্থন করেননি। মাত্র ২০ মিনিটের শুনানিতে তিনটি চুরি এবং তিনটি প্রতারণার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সাজা আগামী ১৬ অক্টোবর ঘোষণা করা হবে। উল্লেখ্য, উত্তর আয়ারল্যান্ড থেকে পালিয়ে মারিয়েন লস অ্যাঞ্জেলেসে এসে নিজেকে আইরিশ উত্তরাধিকারিণী হিসেবে পরিচয় দিতেন। এই ছদ্মবেশে যুক্তরাষ্ট্রেও বহু মানুষকে প্রতারিত করেন। এমি পুরস্কারজয়ী প্রযোজক জনাথন ওয়ালটনও তার শিকার হন, পরে ‘অ্যানাটমি অব অ্যা কন আর্টিস্ট’ বইয়ে মারিয়েনের

প্রতারণার কৌশল প্রকাশ করেন। জনাথনের অনুসন্ধানে জানা যায়, মারিয়েন এক সময় মার্কিন নৌবাহিনীতে ছিলেন এবং ২৩টি ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন প্রতারণার ঘটনা ঘটিয়েছেন। ২০১৯ সালে তাকে যুক্তরাষ্ট্রে ৬৩ হাজার ডলার প্রতারণার জন্য পাঁচ বছরের সাজা দেওয়া হয়, কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে ২৩ মাসের মধ্যে মুক্তি পান। পরে মাইন অঙ্গরাজ্যে নতুন ছদ্মনামে বসবাস শুরু করেন এবং আবারও প্রতারণার জাল বিস্তার করেন। ফলে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উত্তর আয়ারল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি মাইন অঙ্গরাজ্যের কারাগারে রয়েছেন। ভুক্তভোগীরা বলছেন, ১৬ বছর পর এই রায় তাদের জন্য ন্যায়বিচারের প্রতীক, তবে আশঙ্কা করছেন, মুক্তি পেলে মারিয়েন হয়তো নতুন পরিচয়ে আবারও প্রতারণা শুরু করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?