পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫

পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ |
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা প্রকাশ নতুন কিছু নয়। তবে অনেক সময় এই ভালোবাসা সীমা ছাড়িয়ে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এক অনুরাগী তাকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন, যার জবাবে অভিনেত্রী তাকে সরাসরি থানার নম্বর দিয়ে দেন। ঘটনাটি পিয়া জান্নাতুল নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ পাঠিয়ে প্রেম নিবেদন করছেন এবং ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন। ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও তার পাঠানো মেসেজগুলো ছিল চোখে পড়ার

মতো। সেখানে লেখা ছিল, ‘আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’ মেসেজগুলোতে ওই ব্যক্তি আরও লেখেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’ এত মেসেজের পরও কোনো উত্তর না পেয়ে ওই ব্যক্তি অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে বসেন। এরপরই আসে পিয়ার চতুর জবাব। তিনি কোনো কথা না বাড়িয়ে সরাসরি গুলশান থানার অফিসিয়াল মোবাইল নম্বরটি

পাঠিয়ে দেন। বুধবার (৩ আগস্ট) পিয়া এ স্ক্রিনশটটি পোস্ট করার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিনেত্রীর এমন বুদ্ধিদীপ্ত জবাবে তার অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘সরাসরি শ্বশুরবাড়ির ঠিকানা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সে তো চেয়েছিল পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন!’ অনেকেই পিয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ