মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ |
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী বড় অভিযান হয়েছে। রাতের ওই অভিযানে ৭৭০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিবাসন কর্মকর্তারা। তাদের মধ্যে বাংলাদেশের ৩৯৬ জন রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই অভিবাসন অভিযান বুধবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। প্রতিবেদনে বলা হয়, টেবিলের নিচে লুকিয়ে, গুদামঘরে ঢুকে এমনকি ছাদে উঠেও রেহাই পাননি শত শত অবৈধ অভিবাসী। যাদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশ থেকে এসেছেন। পালানোর জন্য বহু কৌশল চেষ্টা করেছেন তারা। কিন্তু মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিবাসন কর্মকর্তারা বুকিত বিনতাং-এ সমন্বিত এক অভিযান চালিয়ে ৭৭০ জনকে গ্রেপ্তার করে। অপস বেলাঞ্জা

নামে কোডনামযুক্ত এই অভিযান রাজধানীর নাইটলাইফ হাবকে লকডাউন জোনে রূপান্তরিত করে। অভিযানের সময় নিয়ন আলো এবং পর্যটকে মুখর রাস্তাগুলো বন্ধ করে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অফিসাররা তিনটি ব্লক জুড়ে ছড়িয়ে পড়েন। তারা সেখানে থাকা বিদেশিদের নথিপত্র পরীক্ষা করেন। এ সময় লুকিয়ে থাকাদের বের করেও আটক করেন অফিসাররা। অভিবাসন কর্মকর্তারা জালান নাগাসারি এবং জালান সিলনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ করে দেন। ফলে যারা পালানোর চেষ্টা করছিলেন তাদের কোথাও পালানোর সুযোগ হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে পুত্রজায়া থেকে ১০৬ জন অভিবাসন বিভাগের কর্মী অংশ নেন। অভিযানের নেতৃত্বদানকারী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান বলেন, মোট ২ হাজার ৪৪৫ জনকে স্ক্রিন

করা হয়েছে । হাজার ৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। আর আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৩৯৪ জন পুরুষ এবং দুজন নারী, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং দুজন নারী এবং বিভিন্ন জাতীয়তার ৯ জন রয়েছেন। তিনি আরও বলেন, বেশিরভাগই অতিরিক্ত সময় ধরে অবস্থান করা, বৈধ পরিচয়পত্র বহন না করা এবং পারমিট ছাড়া কাজ করার জন্য আটক হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ