ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ধূমকেতু বাংলাদেশে মুক্তির পথে
ভারতের জনপ্রিয় অভিনেতা দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েই কলকাতার টালিগঞ্জে সাড়া ফেলেছে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি ১৪ আগস্ট ২০২৫ সালে মুক্তি পায়। প্রথম দুই সপ্তাহে বক্স অফিসে ২১ কোটি রুপি আয় করেছে এবং ৫০ কোটি ছাড়ার সম্ভাবনা রয়েছে।
সিনেমাটির প্রযোজক রানা সরকার সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে বাংলাদেশে মুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশে দেব-শুভশ্রীর ভক্তরা অনেক। তাদের আবেগ ও অনুরোধের কারণে এই পদক্ষেপ নিয়েছি। হাইকমিশনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে। এখন প্রক্রিয়াগত বিষয়গুলো শুরু হবে।”
তবে বাংলাদেশের মুক্তির সঠিক তারিখ এখনও নিশ্চিত নয়। প্রযোজক জানান, “বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে
আলোচনা হবে। কিছু আইনগত বিষয় আছে, যা দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে।” উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দিয়ে বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তির যাত্রা শুরু হয়। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মোট ৯টি সিনেমা মুক্তি পায়। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের সিনেমা আদান-প্রদানে বিরতি তৈরি হয়। শেষ ভারতীয় সিনেমা যা বাংলাদেশে মুক্তি পায়, তা হলো ‘স্ত্রী ২’, ২০২৪ সালের ১ নভেম্বর। ‘ধূমকেতু’ সেই দীর্ঘ বিরতি কাটাতে পারবে কি না, তা সময়ই দেখাবে।
আলোচনা হবে। কিছু আইনগত বিষয় আছে, যা দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে।” উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দিয়ে বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তির যাত্রা শুরু হয়। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মোট ৯টি সিনেমা মুক্তি পায়। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের সিনেমা আদান-প্রদানে বিরতি তৈরি হয়। শেষ ভারতীয় সিনেমা যা বাংলাদেশে মুক্তি পায়, তা হলো ‘স্ত্রী ২’, ২০২৪ সালের ১ নভেম্বর। ‘ধূমকেতু’ সেই দীর্ঘ বিরতি কাটাতে পারবে কি না, তা সময়ই দেখাবে।





