গোপনে বিয়ে করেছেন জাহ্নবী, প্রকাশ করলেন স্বামীর পরিচয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

গোপনে বিয়ে করেছেন জাহ্নবী, প্রকাশ করলেন স্বামীর পরিচয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
মা বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর আবার সাবেক প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। একটা সময় লুকিয়ে চলছিল তাদের প্রেম। তবে গত বছরের শুরু থেকে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। প্রেমিককে নিয়ে নাকি বড্ড স্পর্শকাতর তিনি—এমনটিই জানিয়েছিলেন জাহ্নবী কাপুর। এতকিছুর পর ওরিকে কেন স্বামী হিসাবে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী? বলিউডের অন্যতম চর্চিত নাম ওরহান অবাত্রামণি ওরফে ওরি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তার ওঠবস। তার পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও জানা নেই। কিন্তু হঠাৎ করেই বলিউডে আবির্ভাব ওরির। তার জনপ্রিয় হওয়ার পর থেকে বারবার শিরোনামে উঠে

এসেছেন তিনি। জাহ্নবী কাপুরের পরিবারের সঙ্গে সখ্য রয়েছে ওরির। নিজের ‘ধূমকেতু’র মতো বলিউডে এহেন উত্থানের জন্য ওরি সদা কৃতজ্ঞতা স্বীকার করেন জাহ্নবীর বাবা বনি কাপুরের কাছে। আবার একসময় ওরি নিজেকে সমকামী বলেই দাবি করেছিলেন। সত্যিই কি তাই? এদিকে অভিনেত্রী জাহ্নবী কাপুর দেশের বাইরে গেলেই নাকি ছেলেদের থেকে গুচ্ছ প্রেম প্রস্তাব পান। তেমনই এক ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী বলেন, ‘আমি দেশের বাইরে গেলেই বলি আমি বিবাহিত। লস অ্যাঞ্জেলেসে এক রেস্তোরাঁয় একবার একের পর এক ওয়েটার আসছেন। কেউ নম্বর দিয়ে যাচ্ছেন, আবার কেউ খাবার দিচ্ছেন। গুচ্ছ গুচ্ছ প্রেমপ্রস্তাব নিয়ে আসছেন। সামনে ওরি ছিল। ওকে দেখিয়ে বলে দিই— উনিই আমার স্বামী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী