জাপান পৌঁছে মোদি বললেন, ‘ভারতে আসুন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫
     ৬:০১ অপরাহ্ণ

জাপান পৌঁছে মোদি বললেন, ‘ভারতে আসুন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৬:০১ 73 ভিউ
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চাপের মুখেই বাৎসরিক সম্মেলনে অংশ নিতে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৯ আগস্ট) শুরু হওয়া দু’দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়ে মোদি বলেছেন, ‘ভারতে আসুন। পণ্য তৈরি করুন। বিশ্বের জন্য পণ্য উৎপাদন করুন।’ ভারত-জাপান যৌথ ইকোনমিক ফোরামে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন মোদি। তিনি বলেন, ‘ভারতের উন্নয়নের যাত্রাপথে সবসময়েই গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে জাপান। মেট্রোরেল থেকে শুরু করে উৎপাদন, সেমিকন্ডাক্টর থেকে স্টার্টআপ— সবখানেই জাপানের সহযোগিতা রয়েছে। ভারতে ৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে জাপানের একাধিক সংস্থার।’ Addressed a business event in Tokyo. The presence of Prime Minister Ishiba made this even

more special, also indicating the priority we accord to bilateral economic linkages. Spoke about India's deep economic ties with Japan and also listed areas where cooperation can deepen in… pic.twitter.com/mfBpv1TCQf — Narendra Modi (@narendramodi) August 29, 2025 ধারণা করা হচ্ছে, এ সফরে জাপান ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নে জোর দেবেন নরেন্দ্র মোদি। মূলত বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবে উভয় দেশ। আলোচনা হবে ভারতের উচ্চমূল্যের বিনিয়োগ খাতে জাপানের বিনিয়োগ নিয়েও। এদিকে, ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ভারতের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক নিরাপত্তা জোটের কাঠামো অনুসারে দু’দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান। মোদির এ সফর ইন্দো-প্যাসেফিক অঞ্চলে কোয়াড জোটকে শক্তিশালী

করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুদিনের সফরে ৩১ অগস্ট চীনে এসসিও(SCO) সামিটে যোগ দেবেন মোদি। সেখানে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার আগে মোদির জাপান সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত?