আরও ২৯২ যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫
     ৮:০৬ পূর্বাহ্ণ

আরও ২৯২ যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ | ৮:০৬ 77 ভিউ
সমান ১৪৬ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রোববার (২৫ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় বন্দি বিনিময় করা হয়। খবর আল জাজিরার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছে, ২৪ আগস্ট কিয়েভের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১৪৬ জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪৬ জন যুদ্ধবন্দিকে ইউক্রেনে স্থানান্তর করা হয়েছে। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত রাশিয়ানরা বেলারুশে মানসিক ও চিকিৎসা সেবা গ্রহণ করছেন। গত মে থেকে জুলাই পর্যন্ত ইস্তাম্বুলে রাশিয়ান ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে তিন দফা আলোচনা বাস্তব ফলাফল ছিল বৃহৎ পরিসরে বন্দি বিনিময়। রাশিয়া জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের আট নাগরিক- কিয়েভ কর্তৃক অবৈধভাবে আটক কুরস্ক অঞ্চলের

বাসিন্দাকে বিনিময়ের অংশ হিসাবে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কুরস্ক ইউক্রেনের সীমান্তে অবস্থিত। এদিকে, রোববার (২৪ আগস্ট) রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি পারমাণবিক কেন্দ্রে রাতারাতি ড্রোন হামলার অভিযোগ তুলেছে। যার ফলে কেন্দ্রটিতে আগুন লেগে একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ান কর্মকর্তাদের মতে, এই হামলার ফলে রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার (৩৮ মাইল) দূরে অবস্থিত কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর চুল্লির অপারেটিং ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। তারা আরও জানিয়েছে, হামলায় বেশ কয়েকটি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত?