ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫
     ৬:৩০ অপরাহ্ণ

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ | ৬:৩০ 85 ভিউ
বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। বি-টাউনে তার অভিষেক হয় সালমান খানের হাত ধরে ‘জয় হো’ সিনেমা দিয়ে। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে আছেন সিনেমার সঙ্গেই। কাজ করছেন সহকারী পরিচালক হিসেবে। ২০১৪ সালে বলিউডে পা রাখার পর ডেইজিকে নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। তবে স্বাধীন চিন্তার অধিকারী এই নায়িকা অনেকবারই আলোচনায় এসেছেন নিজের খোলামেলা স্বীকারোক্তির কারণে। এবার ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ দুটি যৌন হয়রানির ঘটনা। যার একটি ঘটেছিল নিজের শহর ডোম্বিভলিতে, অন্যটি একটি ছবির সেটে জয়পুরে। যা নিয়ে ডেইজি বলেন, ‘ঘটনাটি বেশ কয়েক বছর আগের। সিনেমার নাম বলতে চাই না। আমরা

জয়পুরের একটি বিখ্যাত মহলে গানের শুট করছিলাম। বিশাল সেট, প্রায় ৫০০ দর্শক আর ২০০ নৃত্যশিল্পীর মধ্যে আমরা শুটিং করছি। এরপর প্যাক-আপের সময় সবাই একসঙ্গে বের হতে গিয়ে শুরু হয় ঠেলাঠেলি। এই ফাঁকে কেউ একজন ইচ্ছাকৃত আমার নিতম্বে বাজেভাবে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে মাথায় রক্ত উঠে যায়। এরপর কিছু না দেখেই আমার পাশে লোকজনকে ঘুষি মারতে শুরু করি। আরেকটি ঘটনা আমার নিজ শহর ডোম্বিভলিতে। ফুটপাথে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি বাজেভাবে আমাকে স্পর্শ করে চলে যায়। তবে অনেক লোক থাকায় শুধু অবাক হয়েছিলাম তখন। দুটি ঘটনা এখনো আমাকে ব্যথিত করে।’ ডেইজি শাহকে এখন আর সেভাবে অভিনয়ে দেখা যায় না। তবে সালমানের এ

নায়িকা কাজ করছেন ভাইজানের সঙ্গেই। তার ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় সহকারী পরিচালক ছিলেন ডেইজি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?