চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ |
চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণ ড্রেক প্যাসেজে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে। স্হানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) রাত ১০টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ দশমিক ৮ কিলোমিটার (প্রায় ৬ দশমিক ৭ মাইল) গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি প্রায় ৫০০ মাইল চওড়া উত্তাল সাগরপ্রণালী। এটি আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত। জরিপ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিটে ৬ দশমিক ৭ মাইল (১০ দশমিক ৮ কিলোমিটার) গভীরতায় এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প থেকে সুনামির কোনো

হুমকি নেই বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০ আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব এক জোড়া স্যান্ডেল ইরান-ইসরায়েল যুদ্ধ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, শান্তি প্রচেষ্টায় তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ নোবেল মুখোশের আড়ালে ইউনূসের বিলিয়ন ডলারের প্রতারণার সাম্রাজ্য শিশুর নিরাপত্তা শুরু হোক ঘর থেকেই: গুড টাচ, ব্যাড টাচ এবং যা শেখা দরকার আগেই চুলে কাঁচা ডিম লাগলে দুশ্চিন্তা নয়: বরং মেখে নিন, উপকার অনেক হাত না মিলিয়ে বিতর্কে কোহলি রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরাইলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ