কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ August, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ August, ২০২৫ |
ঈদুল আজহার পর দুই সিনেমা নিয়ে খবরের শিরেনামে এসেছেন শাকিব খান। সে আলোচনার রেশ থাকতেই উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। দেড়মাস ধরে যুক্তরাষ্ট্রেই রয়েছেন ঢালিউড মেগাস্টার। সম্প্রতি ফেসবুকে তার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। সাম্প্রতিক কাজ ও নানা প্রসঙ্গ নিয়েই যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে কথা হয় তার সঙ্গে। প্রশ্ন: কেমন আছেন, যুক্তরাষ্ট্রে শেহজাদের সঙ্গে সময়টা কেমন কাটছে? উত্তর: আমি ভালো আছি। দু'বছর আগে আব্রামকে নিয়ে ঘুরে ওকে সুন্দর মেমোরি দিয়েছিলাম। দেশে ফিরে কথা দিয়েছিলাম শেহজাদকে নিয়েও ঘুরবো। তাকেও সুন্দর মেমোরি (স্মৃতি) দেব। তাই করেছি। শেহজাদ অনেক ছোট্ট, সময়টাকে ও খুব এনজয় করছে। এরমধ্যে ওর (শেহজাদ) এখানে কিছু কাজও রয়েছে।

সেগুলোও প্রসেসিং। আলহামদুলিল্লাহ, শেহজাদ খুব আনন্দে সময় কাটাচ্ছে। এটা ওর জন্য মেমোরেবল (স্মরণীয়) হয়ে থাকবে। প্রশ্ন: আপনার তুফান, বরবাদ, তাণ্ডব ব্যাক টু ব্যাক সিনেমাগুলো দেশ-বিদেশে আলোচনা তৈরি করেছে। পরবর্তী সিনেমাগুলো নিয়ে কী পরিকল্পনা করেছেন? উত্তর: ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু অন্য ধরণের স্টোরি বেইজ সিনেমা আনতে চাই। সেভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে এবং কাজ আগাচ্ছে। নেক্সট আসছে সাকিব ফাহাদের পরিচালনায় 'সোলজার', যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে এবং পরবর্তীতে আবু হায়াত মাহমুদের পরিচালনায় 'প্রিন্স' রিলিজ হবে ঈদুল ফিতরে। আরো কয়েকটা সিনেমার স্টোরির কাজ চলছে। সবকিছু লক হলে জানতে পারবেন। সবগুলো সিনেমা স্টোরি থেকে শুরু করে সবকিছুই ভিন্ন রকমের। এর

বাইরে চমকপ্রদ কিছু খবর আছে, ধীরে ধীরে সবাই তা জানতে পারবেন। প্রশ্ন: আপনার সিনেমাগুলো যেমন সাফল্য পাচ্ছে, তেমনি পাইরেসি হওয়ার আশঙ্ক্ষা থাকছে! এগুলো ইনটেনশনালি হচ্ছে বলে মনে হয়? উত্তর: সরকারের দায়িত্বশীল পদে যারা আছেন, তাদের এব্যাপারে সুদৃষ্টি প্রয়োজন। কঠোর হওয়া প্রয়োজন এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করতে হবে। পাইরেসির যারাই করছে বিষয়টি ইনটেনশনালি এবং পরিকল্পিতভাবে করছে মনে হয়! সিনেমাকে পাইরেসি করে আমার একার ক্ষতি করছে না, পুরো ইন্ডাস্ট্রিরই ক্ষতি করছে। প্রশ্ন: আপনার 'প্রিয়তমা' মুক্তির পর থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের দর্শকদের সিনেমা দেখার অভ্যাস দারুণভাবে বেড়েছে কিন্তু বছরের অন্যসময়টাতে সিংগেল স্ক্রিনের দর্শক কমে যাচ্ছে... উত্তর: প্রযোজক, পরিবেশক এবং হলমালিকদের অনুরোধে এজন্যই তো

ঈদ ছাড়াও সিনেমা করছি, যাতে ঈদের বাইরেও সিংগেল স্ক্রিনগুলো চাঙ্গা থাকে। আসলে ভালো সিনেমার মাধ্যমে বিনোদিত করতে পারলে ঈদের বাইরেও দর্শকরাই হলে ফ্যামিলি নিয়ে এসে ফেস্টিভ্যাল ভাইব ক্রিয়েট করেন। এজন্য প্ল্যান করেছি, বছরে তিনটি ভালো সিনেমা করবো এবং করছিও। প্রশ্ন: গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোক জানিয়ে আপনার করা পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কী বলবেন? উত্তর: দেখুন এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে। বিশ্বাস ছিল আমাদের চিন্তা ভাবনাতেও এই সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের যেমন স্মরণ করা উচিত তেমনি দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার

করেছেন জাতির সেইসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয়। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সবসময় রাজনীতির ঊর্ধ্বেই থাকুক। দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত। দেখুন আমি শাকিব খান কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ বা দায়িত্বও

আমার নেই। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। এমনকি কোনো ধরণের পলিটিক্যাল সুযোগসুবিধা নেইনি। বরং অনেকসময় আমাকেই কর্ম থেকে ব্যক্তিজীবনে পলিটিক্যাল লোক দ্বারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে সেটা তো সংবাদমাধ্যমের কল্যাণে কারো অজানা থাকার কথা নয়। সম্প্রতি দেওয়া আমার পোস্ট কাউকে মনঃক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না। যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সবসময় দেশ ও দেশের

মানুষের জন্য। প্রশ্ন: দেশে ফিরবেন কবে? উত্তর: আমার পার্সোনাল কিছু কাজ বাকি রয়েছে। এগুলো শেষ করে শিগগিরই ব্যাক করবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান