রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫

রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ |
ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণে ট্রেনসহ পুরো রেললাইন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনে রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান পেত্রো আন্দ্রিউশচেঙ্কো। তিনি টেলিগ্রামে লিখেছেন, “হ্যাঁ, ট্রেনটি জ্বলছে। অধিকৃত জাপোরিঝঝিয়ায় আর কোনো রুশ রেলসেবা বেঁচে নেই। প্রতিশ্রুতি অনুযায়ী- ট্যাংকভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কিছুই বাকি নেই। রুশরা কেন রাতের আঁধারে জ্বালানি ও যানবাহন বহন করছিল- এটাই কারণ। ক্ষতি এড়াতে চাইলেও পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান।” প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দীর্ঘ ট্রেনের ডজনখানেক বগি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ট্রেনটি জাপোরিঝঝিয়ার দক্ষিণাংশে উরোজায়নি ও তোকমাকের মাঝামাঝি স্থানে

লাইনচ্যুত হয়। তবে কীভাবে এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি। ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এর আগে চলতি বছরের মে মাসে ইউক্রেনীয় ড্রোন একই অঞ্চলে রাশিয়ার জ্বালানি বহনকারী আরেকটি মালবাহী ট্রেনে হামলা চালিয়েছিল। সর্বশেষ এ হামলার আগের দিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরিঝঝিয়া নগরীতে অন্তত ৩ জন নিহত ও ২০ জন আহত হয়। উল্লেখ্য, রুশ সেনারা ইতোমধ্যেই জাপোরিঝঝিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি প্রস্তাব দিয়েছেন জাপোরিঝঝিয়া ও খেরসনে যুদ্ধক্ষেত্র স্থিতিশীল রাখার, বিনিময়ে ইউক্রেন যেন দোনেৎস্ক ও লুহানস্ক

থেকে সেনা সরিয়ে নেয়। অন্যদিকে, সোমবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগের দিন ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন, যেখানে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের চেষ্টা নিয়ে আলোচনা হয়। সূত্র : কিয়েভ পোস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী