স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫

স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ |
তানজানিয়ার উত্তরাঞ্চলের নর্থ মারা স্বর্ণের খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে। এ বিষয়ে এক প্রতিবেদনে ‘চাচা’ নামের এক যুবকের কথা উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইম। প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ামঙ্গো গ্রামের যুবক চাচা এক রাতে অপহৃত হন। পরে মুখোশধারী লোকেরা তাকে হাত-পা বেঁধে কুমিরভরা মারা নদীর সেতু থেকে উলটো ঝুলিয়ে নির্যাতন করেন। তাদের মূল প্রশ্ন ছিল—কে তার কাছ থেকে স্বর্ণ কিনেছে এবং সাম্প্রতিক খনিসংলগ্ন পুলিশ হত্যাকাণ্ড সম্পর্কে তিনি

কী জানেন। তিন মাস পর চাচা মুক্তি পেলেও মানসিক ও শারীরিকভাবে এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০০৬ সাল থেকে নর্থ মারা খনি ঘিরে অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এছাড়াও শত শত মানুষ আহত হয়েছেন। অনেকে নিখোঁজ রয়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, খনির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গ্রামবাসীদের ভয় দেখাতে টিয়ার গ্যাস, সাউন্ড বোমা ব্যবহার করে এবং যে কোনো সময়ে প্রাণঘাতী গুলি চালায়। খনি এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য পাথরে সোনার টুকরো খুঁজতে যাওয়া গরিব মানুষেরা মূলত পুলিশের নিশানায় পড়েন। ২০১৮ সালের হিসাব অনুযায়ী, মারা অঞ্চলের ৮০ শতাংশ মানুষ দিনে সাড়ে তিন ডলারেরও কম আয় করেন। ক্ষুধাই তাদের ঝুঁকিপূর্ণ সোনার খোঁজে ঠেলে

দেয়। ২০০২ সালে ওই অঞ্চলে স্বর্ণের খোঁজে বাণিজ্যিক খনন শুরু হয় এবং ২০০৬ সালে কানাডীয় জায়ান্ট ব্যারিক মাইনিং করপোরেশন নর্থ মারায় প্রবেশ করে। ওই সংস্থা ২০১৯ সাল থেকে তানজানিয়া সরকারের সঙ্গে যৌথভাবে ‘টুইগা মিনারেলস’ নামে একটি খনি উত্তোলন প্রকল্প পরিচালনা করছে। কোম্পানিটি দাবি করে, খনি থেকে অর্জিত আয়ে রাস্তা, রেলপথ, শিক্ষা ও সুপেয় পানির ব্যবস্থা উন্নত হয়েছে। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা রেইডের ভাষ্যমতে, এটি আফ্রিকার সবচেয়ে প্রাণঘাতী শিল্পখনিগুলোর একটি। অভিযোগ রয়েছে, সরকার স্বর্ণ থেকে অর্জিত বিপুল অর্থ দিয়ে দমননীতিকে শক্ত করছে। এর ফলে নির্বাচনে অংশ নিতে পারছে না বিরোধী দল চাদেমা। এ দলের নেতা টুনডু লিসু এখন দেশদ্রোহ মামলায় কারাগারে। দলের অনেক

সদস্যকে অপহরণ বা হত্যার শিকার হতে হয়েছে। বিরোধীদের দাবি, স্বর্ণের অর্থ দিয়ে সরকার পুলিশকে অস্ত্রশস্ত্র জোগাচ্ছে। অন্যদিকে শাসক দল ‘চামা চা মাপিন্দুজি’ (সিসিএম) এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, দেশে বহুদলীয় গণতন্ত্র চালু রয়েছে এবং রাষ্ট্র জনগণের স্বার্থেই কাজ করছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। পরিবার হারানো, আহত বা নিখোঁজ সদস্যের খোঁজে পথে পথে ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা বাড়ছে। এক মা জানান, খনি-পুলিশের হাতে তার দুই ছেলেকে নির্মমভাবে নির্যাতনের পর একজন মারা যান, অন্যজনের এখনো চিকিৎসা চলছে। পরিবার রক্ষার জন্য তাকে গরু বিক্রি ও বাড়ি বন্ধক রাখতে হয়েছে। একসময় নিরাপদ আফ্রিকান দেশ হিসেবে পরিচিত তানজানিয়া এখন স্বর্ণের অভিশাপে রক্তাক্ত। স্বর্ণের আলোয় উজ্জ্বল হলেও নর্থ

মারার গ্রামগুলোতে ছায়া নেমেছে মৃত্যু, ক্ষুধা আর দমন-পীড়ন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত