নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
মুকেশ আম্বানি শুধু ভারত ও এশিয়ার শীর্ষ ধনীই নন, তিনি বিশ্বের ১৩তম ধনী ব্যক্তি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১০৮ বিলিয়ন মার্কিন ডলার। সবসময়ই বিলাসবহুল লাইফস্টাইলের জন্য আলোচনায় থাকে এই ভারতীয় ধনকুবের পরিবার। যথারীতি আবারও সংবাদের শিরোনাম হলেন নীতা আম্বানি। এবার ১০০ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল অডি গাড়ি কিনেছেন নীতা আম্বানি। অডি এ৯ চ্যামেলিয়ন মডেলের এই গাড়ির মূল্য বাংলাদেশি মূদ্রায় ১৩৮ কোটি টাকারও বেশি। সারাবিশ্বে এখন পর্যন্ত এই মডেলের মাত্র ১১টি গাড়ি বিক্রি হয়েছে। অডি এ৯ চ্যামেলিয়নে কোম্পানিটি ৮.০ লিটারের বি৮ ইঞ্জিন সরবরাহ করেছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৬০০ এইচপি শক্তি উৎপন্ন করে। ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে পৌঁছতে সময় লাগে মাত্র আধ

সেকেন্ড। গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। বলা হয়ে থাকে, এই গাড়ির গতি বুলেট ট্রেনের চেয়েও বেশি। গাড়িতে মাত্র দুটি দরজা দেওয়া হয়েছে। এই গাড়ির দৈর্ঘ্য প্রায় ৫ মিটার। গাড়ির উইন্ডশিল্ড ও ছাদ একটিতে যোগ করা হয়েছে। উইন্ডস্ক্রিন গাড়ির ছাদের সঙ্গে জোড়া লাগানো। দেখলে অনেকটা মহাকাশযানের মতো মনে হতে পারে। তবে, গাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই গাড়ির রং। এই গাড়ির রঙের নকশা বৈদ্যুতিকভাবে প্রস্তুত করা হয়েছে। তাই বোতাম টিপেই গাড়ির রং পরিবর্তন করা যায়। এছাড়াও, এই বিলাসবহুল গাড়িতে অনেক আধুনিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা অন্য কোনও গাড়িতে দেখা যায় না। শুধু অডি এ৯ চ্যামেলিয়ন নয়, আম্বানি পরিবারের গ্যারেজে আছে আরও অনেক বিলাসবহুল

গাড়ি। এর মধ্যে রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং ফেরারির মতো ব্র্যান্ডের গাড়ি রয়েছে। সব মিলিয়ে আম্বানি পরিবারের গাড়ি সংগ্রহে প্রায় ১৭০টিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে বলে জানা যায়। এই গাড়িগুলোর প্রত্যেকটির মূল্য কয়েক কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত