অনলাইনে পণ্য কেনা: লিংকে ক্লিক করতেই অ্যাকাউন্টের পুরো টাকা গায়েব! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

অনলাইনে পণ্য কেনা: লিংকে ক্লিক করতেই অ্যাকাউন্টের পুরো টাকা গায়েব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
অনলাইনে অর্ডার দিয়ে পণ্য কিনতে গিয়ে সর্বস্বান্ত হলেন এক নারী। সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে জীবনের সব সঞ্চয় খোয়ালেন তিনি। পুলিশ জানায়, গত ৪ আগস্ট ওই নারীকে এক ব্যক্তি ফোন করেন। নিজেকে একটি দুধ কোম্পানির কর্মকর্তা বলে পরিচয় দেন। তাদের কোম্পানির দুধের গুণগত মান বাজারের অন্য দুধের গুণগত মানের তুলনায় অনেক ভাল। এ রকম নানা কথার মাধ্যমে দুধ কেনার জন্য মহিলাকে রাজি করিয়ে ফেলেন ওই ব্যক্তি। প্রতারণার শিকার ওই নারী জানিয়েছেন, ফোনে কথা বলার সময় ওই ব্যক্তি তাঁকে বলেন, দুধ কিনতে হলে অনলাইনে অর্ডার করাতে হবে। কী ভাবে সেই অর্ডার করবেন, তার সমস্ত প্রক্রিয়া বুঝিয়ে দেন ওই ব্যক্তি। তার পর তাঁকে জানান, মোবাইলে

একটি লিঙ্ক পাঠাচ্ছেন। ওই ব্যক্তি আরও জানান, যেমন যেমন বলে যাবেন, মোবাইলে পাঠানো লিঙ্কে ক্লিক করে সেই ভাবেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। তার সঙ্গে ফোনে প্রায় এক ঘণ্টা কথা বলার পর ফোনটা কেটে দেন দুধ কোম্পানির কর্মকর্তা পরিচয় দেওয়া ওই ব্যক্তি। পুলিশকে ওই নারী জানিয়েছেন, পর দিন আবার ওই একই ব্যক্তি ফোন করেন। তাঁর কাছ থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করেন। তিনি যে সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে গিয়েছেন, সেটি ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। পরের দিনও এই ব্যক্তি তাঁকে আবার পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দেন। তাঁর কথা মতো মহিলা লিঙ্কে ক্লিক করেন। একটি ফর্ম পূরণ করেন। দুইদিন পর ব্যাংকে গিয়ে ওই মহিলা জানতে পারেন

তার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি কয়েক লাখ টাকা তোলা হয়েছে। তখন বাকি দুটি অ্যাকাউন্টও পরীক্ষা করেন। দেখেন, তিনটি অ্যাকাউন্ট থেকে সাড়ে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি মুম্বইয়ের ওয়াডালার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে সেচ সংকটে বিপর্যয়: “কৃষি কার্ড” নিয়ে পাম্পে পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছেন না কৃষক, বোরো ধানে চিটা পড়ার আশঙ্কা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চালের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে বাড়ছে আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা যাই, ব্যারিস্টার সারা হোসেনকে আরেকটি লাইক দিয়ে আসি… গ্যাস সংকটের দায় আওয়ামী লীগ সরকারের ঘাড়ে চাপানো তথ্যমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্য: ফ্যাক্টস কী বলছে অ্যাপল কোম্পানির নেতৃত্বে নতুন মুখ ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী জেল থেকে বেরিয়ে রিহ্যাবে গেলেন ব্রিটনি স্পিয়ার্স বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়