টালিউডে রেকর্ড গড়লো ‘ধূমকেতু’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

টালিউডে রেকর্ড গড়লো ‘ধূমকেতু’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল দেব–শুভশ্রী অভিনীত বহুল আলোচিত টালিউড সিনেমা ‘ধূমকেতু’। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির দিন ভোর থেকেই দর্শকদের ভিড় জমে যায়। প্রথম দিনেই সিনেমাটি আয় করে নেয় প্রায় ২ কোটি ১০ লাখ রুপি। পরের দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হলে দর্শকদের ঢল নামে। ছুটির দিনে প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ছবিটির আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি ২ লাখ রুপি। মাত্র দুই দিনে টালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এ সাফল্যে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। দীর্ঘ ৯ বছর পর দেব–শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে

পেয়ে আবেগে ভাসছেন ভক্তরা। রানা সরকার প্রযোজিত ‘ধূমকেতু’ নির্মিত হয়েছে হৃদয়স্পর্শী এক কাহিনিকে কেন্দ্র করে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৩ সালে এবং শেষ হয় ২০১৫ সালে। নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে আসলো এই ছবি। ব্যক্তিগত জীবনে একসময় দেব ও শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টালিউডে ওপেন সিক্রেট। তবে সম্পর্ক ভাঙার সময়েই তারা অভিনয় করেছিলেন ‘ধূমকেতু’তে। এখন তাদের দুজনের ব্যক্তিজীবন ভিন্ন পথে—শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে, তাদের সংসারে আছে দুই সন্তান। অন্যদিকে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। দীর্ঘ বিরতির পর বড়পর্দায় দেব–শুভশ্রী জুটির প্রত্যাবর্তনই এখন টালিউডের সবচেয়ে বড়

আকর্ষণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার