একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫

একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ |
ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই আলোচনা হচ্ছিল তারা একই গাড়িতে বৈঠকের স্থানে যাবেন নাকি আলাদা যাবেন। অবশেষে সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প-পুতিন। খবর বিবিসির এর আগে প্রথমে পুতিনকে বহনকারী ফ্লাইট আলাস্কার আ্যাঙ্কোরেজে অবতরণ করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় অবতরণ করেন বিশেষ ফ্লাইটে করে। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন বিমানের সামনে থেকে বিছানো লাল গালিচার ওপর দিয়ে হেঁটে আসেন এবং করমর্দন করেন। প্রথমবার করমর্দনের পর ট্রাম্প পুতিনের হাতের ওপর মৃদু চাপড়ে দেন। পরে আবারও করমর্দন করেন। তারা একে

অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করে। পরে হাসিমুখে সংবাদমাধ্যমের জন্য ছবি তোলার জন্য দাঁড়ান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তিনজন এবং পুতিনের সঙ্গেও তিনজন থাকবেন। পুতিনের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। লাভরভ ও উশাকভ অভিজ্ঞ কূটনীতিক, যারা রাশিয়ার পররাষ্ট্রনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লাভরভ ২০ বছরেরও বেশি সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন, আর উশাকভ—যিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। ‍তিনি এর আগে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট