সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫

সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ |
উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। এক বিবৃতিতে এমএসএফ জানিয়েছে, একটি সর্বাত্মক যুদ্ধের পাশাপাশি সুদানের মানুষ এখন দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কলেরা প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে। গত সপ্তাহে শুধু দারফুর অঞ্চলে এমএসএফের বিভিন্ন টিম ২ হাজার ৩০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে। এ সময় ৪০ জনের মৃত্যু রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত ২ হাজার ৪৭০ জন কলেরাজনিত কারণে মারা গেছে। প্রসঙ্গত, কলেরা সাধারণত পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হলে তীব্র ডায়রিয়া, বমি

এবং পেশীতে টান লাগার মতো অনুভূতি হয়। কলেরায় আক্রান্ত রোগীকে চিকিৎসা না করলে কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হতে পারে। গুরুতর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা যেতে পারে। ২০২১ সাল থেকে বিশ্বব্যাপী কলেরা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ভৌগোলিকভাবেও ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০ আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব এক জোড়া স্যান্ডেল ইরান-ইসরায়েল যুদ্ধ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, শান্তি প্রচেষ্টায় তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ নোবেল মুখোশের আড়ালে ইউনূসের বিলিয়ন ডলারের প্রতারণার সাম্রাজ্য শিশুর নিরাপত্তা শুরু হোক ঘর থেকেই: গুড টাচ, ব্যাড টাচ এবং যা শেখা দরকার আগেই চুলে কাঁচা ডিম লাগলে দুশ্চিন্তা নয়: বরং মেখে নিন, উপকার অনেক হাত না মিলিয়ে বিতর্কে কোহলি রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরাইলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ