সাংবাদিকতায় এআই নিয়ে অনলাইন কোর্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

সাংবাদিকতায় এআই নিয়ে অনলাইন কোর্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
বাংলাদেশের সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হচ্ছে অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি - ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’। গুগল নিউজ ইনিশিয়েটিভের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচি দেশের সাংবাদিক, গণমাধ্যম পেশাজীবী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য এক অভিনব সুযোগ এনে দিচ্ছে। বিশ্বজুড়ে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনায় এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এর পাশাপাশি ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ডিপফেক ভিডিওর মতো চ্যালেঞ্জও বেড়ে চলেছে। এ বাস্তবতায় বাংলাদেশে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তোলার লক্ষ্য নিয়েই শুরু হয়েছে এই প্রশিক্ষণ। কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক, যেখানে নিবন্ধনের পর নির্বাচিত এক হাজার জন অংশ নিতে পারবেন। মোট ১০

ঘণ্টার এই প্রশিক্ষণ পাঁচটি মডিউলে সাজানো হয়েছে। সফলভাবে কোর্স শেষকারীরা মূল্যায়নের মাধ্যমে পাবেন সনদপত্র। অংশগ্রহণকারীদের জন্য এ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে। প্রশিক্ষণে সাংবাদিকতার কাজে তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের আধুনিক কৌশল শেখানো হবে। একই সঙ্গে থাকবে এআই টুলসের ব্যবহারিক প্রশিক্ষণ, যেখানে NotebookLM, Gemini, Pinpoint-এর মতো আধুনিক প্রযুক্তি এবং গুগল ট্রেন্ডস, রিসার্চ, রিপোর্টিং ভেরিফিকেশনের মতো সাংবাদিকতা–সংক্রান্ত টুলস ব্যবহারের পদ্ধতি শেখানো হবে। প্রশিক্ষণ পরিচালনায় থাকবেন জিএনআইয়ের মাস্টার ট্রেইনার আইদিলা রাজ্জাক। তার তত্ত্বাবধানে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা প্রশিক্ষণ দেবেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আবদুল কাবিল খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী

অধ্যাপক মালিহা তাবাসসুম, এক্টিভেট রাইটসের রিসার্চ লিড মিনহাজ আমান, যমুনা টিভির স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজ মিশু, ডেইলি স্টারের সাংবাদিক আজাদ বেগ ও সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম, ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান, প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন, হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ এবং ডিজিটাল বিজনেস বিভাগের সিনিয়র ম্যানেজার আ ফ ম খায়রুল বাশার। এই আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। দেশের যেকোনো প্রান্ত থেকেই এই প্রশিক্ষণে নিবন্ধন করা যাবে। আবেদনকারীরা নিবন্ধনের সময় নিজের সুবিধামতো কোর্সের

সময় বেছে নিতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে GNItrainingBD.com ওয়েবসাইটে গিয়ে। অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৫।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম