ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন
রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত
পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত
পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত
পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান
পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ
নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির জন্য নয়, বরং ইউক্রেনে নতুন সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর: আল জাজিরা।
জেলেনস্কি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে পুতিন ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখাবেন এবং আগের মতোই যুদ্ধ চালিয়ে যাবেন। রুশ বাহিনী যুদ্ধ শেষের প্রস্তুতি না নিয়ে বরং পুনর্বিন্যাস করছে, যা নতুন হামলার ইঙ্গিত দিচ্ছে।
ইউক্রেনের দক্ষিণ ফ্রন্টের মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোশিন বলেন, জাপোরিঝঝিয়া অঞ্চল থেকে কিছু ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া, সম্ভবত নতুন আক্রমণের উদ্দেশ্যে।
ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু এলাকা ছাড়তে
হতে পারে, তবে কিয়েভ তা নাকচ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতেই নির্ধারিত হবে। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া সময় নিচ্ছে শুধু সামরিক প্রস্তুতির জন্য, যুদ্ধ শেষ করার জন্য নয়।