ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বিশ্ব দরবারে লুকিয়ে রাখতেই সাংবাদিকদের হত্যা : শিফা পরিচালক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বিশ্ব দরবারে লুকিয়ে রাখতেই সাংবাদিকদের হত্যা : শিফা পরিচালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার পাঁচজন সাংবাদিক নিহত হওয়ার পর, শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, ‘ইসরায়েল এবার গাজায় এক ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে- কিন্তু এবার তা হবে চিত্র ও শব্দহীন।’ শনিবার (১০ আগস্ট) গাজা সিটির শিফা হাসপাতালের কাছাকাছি একটি সাংবাদিক ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক আনাস আল-শরীফ, মোহাম্মদ কুরাইকে, এবং তিনজন চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের, মোআমেন আলিওয়া ও মোহাম্মদ নৌফাল। ড. আবু সালমিয়া তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে একটি বড় ধরনের গণহত্যার প্রস্তুতি নিচ্ছে, এবার তা ঘটবে আনাস, মোহাম্মদ, আল জাজিরা বা অন্য কোনো মিডিয়ার উপস্থিতি ছাড়াই।’ আল জাজিরা

জানিয়েছে, তাদের সাংবাদিকদের হত্যা ছিল পূর্ব পরিকল্পিত। তারা বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল গাজা দখলের সময় ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক গণমাধ্যম থেকে লুকিয়ে রাখা। ইসরায়েলি বাহিনী অবশ্য দাবি করেছে যে, নিহত সাংবাদিকদের মধ্যে কেউ ‘হামাসের সাথে সম্পৃক্ত’ ছিল—তবে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে আল জাজিরা ও আন্তর্জাতিক সাংবাদিক সংস্থাগুলো। গাজা দখলের পরিকল্পনা একইসাথে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটি সম্পূর্ণরূপে দখলের জন্য একটি সামরিক পরিকল্পনা অনুমোদন করেছে। এই পরিকল্পনার আওতায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, যেখানে তাদের জন্য তথাকথিত ‘মানবিক ক্যাম্প’ তৈরি করার কথা। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ক্যাম্পগুলোকে ‘আধুনিক কনসেনট্রেশন ক্যাম্প’ হিসেবে আখ্যা দিয়েছে। সাংবাদিক সংগঠনগুলোর প্রতিক্রিয়া আন্তর্জাতিক

সাংবাদিক সংগঠনগুলো ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি ছিল সংবাদপত্রের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (CPJ) এক বিবৃতিতে বলেছে, ‘এই আক্রমণ স্পষ্টভাবে সাংবাদিকদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।’ মানবাধিকার কর্মীরা বলছেন, গাজার মানুষ যখন ইসরায়েলি দখল ও ঘন ঘন হামলার মুখে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তখন সাংবাদিকদের হত্যা করে বাস্তবতা গোপন রাখার চেষ্টা গোটা মানবজাতির বিবেককে প্রশ্নবিদ্ধ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের