‘নাটক কম করো পিও’, তিশাকে শাওন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫
     ৯:৫০ পূর্বাহ্ণ

‘নাটক কম করো পিও’, তিশাকে শাওন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ | ৯:৫০ 103 ভিউ
অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই শিল্পী দলীয় মনোনয়নও চেয়েছিলেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশত্যাগের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হলেও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। রোববার (১০ আগস্ট) ফেসবুকে একটি পোস্টে শাওন সমালোচনা করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে, যিনি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব-এ শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন। পোস্টের সঙ্গে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনাসহ মন্ত্রীদের সঙ্গে তার একাধিক ছবি যুক্ত করেন শাওন। ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম।

নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্লাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।’ তিনি আরও লেখেন, ‘আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি।

দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’ পোস্ট শেষে হ্যাশ ট্যাগে শাওন লিখেছেন ‘নাটক কম করো পিও’। তিশাকে নিয়ে শাওনের এই ফেসবুক পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?