ট্রাম্পের ‘ডেটিং’ প্রস্তাব নিয়ে মুখ খুললেন এমা থম্পসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

ট্রাম্পের ‘ডেটিং’ প্রস্তাব নিয়ে মুখ খুললেন এমা থম্পসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা থম্পসন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চাঞ্চল্যকর একটি বিষয় সামনে এনেছেন। প্রায় তিন দশক আগে ট্রাম্প নাকি এমাকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন এ ঘটনা শেয়ার করেন।ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং এক চমকপ্রদ ঘটনার মাঝে ট্রাম্প্রের সেই প্রস্তাবও উঠে আসে আলোচনায়। হ্যারি পটার খ্যাত এই অভিনেত্রী জানান, তার বিবাহবিচ্ছেদের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে ডেটের প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্পকে নিয়ে থম্পসন বলেন, ১৯৯৮ সালে রাজনৈতিক ব্যঙ্গচিত্রভিত্তিক চলচ্চিত্র প্রাইমারি কালারস- এর শুটিং চলাকালে তার ট্রেলারের ভ্যান থেকে একটি ফোন আসে। ফোনের

ওপাশ থেকে শোনা যায়, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ যদিও শুরুতে তিনি ভেবেছিলেন, এটি কোনো মজা বা প্র্যাঙ্ক কল। কিন্তু ট্রাম্প সরাসরি বলেন, ‘আমার এখানে কোনো একটি সুন্দর জায়গায় এসে থাকুন, হয়তো আমরা একসাথে ডিনার করতে পারি।’ থম্পসন ভদ্রভাবে উত্তর দেন, ‘খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ, আমি ভেবে দেখব।’ যদিও শুরুতে এমা নিশ্চিত ছিলেন না যে, তাকে আসলেই ডোনাল্ড ট্রাম্প কল করেছিলেন কি না। তবে পরে বুঝতে পারেন, এটা ট্রাম্পই ছিল। তখন সদ্যই অভিনেত্রীর প্রাক্তন স্বামী মারলা মেপলসের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। থম্পসন মনে করেন, ট্রাম্প সম্ভবত সেই সময়ে উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন আর এজন্যই হয়তো তার নম্বর পর্যন্ত বের করে ফেলেছিলেন। সেই ঘটনা প্রসঙ্গে

এমা মজা করে আরও বলেন, ‘আমি যদি হ্যাঁ বলতাম, হয়তো আমেরিকার ইতিহাসই অন্যরকম হতো!’ উল্লেখ্য, হলিউডে দীর্ঘ চার দশকের অভিনয় জীবন কাটানো এ অভিনেত্রী এখন পর্যন্ত দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০ আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব এক জোড়া স্যান্ডেল ইরান-ইসরায়েল যুদ্ধ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, শান্তি প্রচেষ্টায় তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ নোবেল মুখোশের আড়ালে ইউনূসের বিলিয়ন ডলারের প্রতারণার সাম্রাজ্য শিশুর নিরাপত্তা শুরু হোক ঘর থেকেই: গুড টাচ, ব্যাড টাচ এবং যা শেখা দরকার আগেই চুলে কাঁচা ডিম লাগলে দুশ্চিন্তা নয়: বরং মেখে নিন, উপকার অনেক হাত না মিলিয়ে বিতর্কে কোহলি রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরাইলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ