ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন আরবাজ খান
খুব শিগগির খান পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান কাকা হতে যাচ্ছেন।
সালমানের ভাই অভিনেতা ও নির্মাতা আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। স্ত্রী সুরা খান বর্তমানে অন্তঃসত্ত্বা। এতদিন পাপারাজ্জিদের চোখ এড়িয়ে চললেও সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন এ নির্মাতা।
এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ খান। যদিও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। হঠাৎ করেই রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে ঘর বাঁধেন এ অভিনেতা। এখন তারা অপেক্ষায় আছেন প্রথম সন্তানের জন্য, যা আরবাজের জীবনে দ্বিতীয়বার বাবা হওয়ার অভিজ্ঞতা হতে চলেছে।
নির্মাতা আরবাজ খানের জন্মদিনের
আগের রাতে স্ত্রীকে নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। প্রথমে ক্যামেরার সামনে আসতে না চাইলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখেই পোজ দেন সুরা খান। পেশায় একজন জনপ্রিয় রূপটান শিল্পী সুরা খান। আরবাজ খানের সঙ্গে বিয়ের পর থেকেই তারা ছিলেন একান্তে, আলোচনার বাইরে। তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে জনসমক্ষে এসে খুশির খবর যেন নিজের মুখেই জানান দিলেন অভিনেতা।
আগের রাতে স্ত্রীকে নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। প্রথমে ক্যামেরার সামনে আসতে না চাইলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখেই পোজ দেন সুরা খান। পেশায় একজন জনপ্রিয় রূপটান শিল্পী সুরা খান। আরবাজ খানের সঙ্গে বিয়ের পর থেকেই তারা ছিলেন একান্তে, আলোচনার বাইরে। তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে জনসমক্ষে এসে খুশির খবর যেন নিজের মুখেই জানান দিলেন অভিনেতা।





