মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। বুধবার (০৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রদিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন সৈনিক আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ। বুধবার (৬ আগস্ট) সকালের দিকে সেনাঘাঁটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে জানানো হয়েছে, বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি

নেই। আলজাজিরা জানিয়েছে, হামলাকারীর পরিচয় ও হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়। আহত সৈনিকদের অবস্থাও বিস্তারিত জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সেনাঘাঁটি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। এর কিছুক্ষণ পর, সকাল ১১টা ০৪ মিনিটে ঘাঁটি লকডাউন করে দেওয়া হয় এবং ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজনকে আটক করা হয়। লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে, লকডাউন ছিল প্রায় এক ঘণ্টা। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির বাইরের তিনটি স্কুলেও লকডাউন দেওয়া হয়, জানায় । সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিমি (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের

সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনাটির আপডেট পর্যবেক্ষণ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’