নওগাঁ জেলাজুড়ে “পুলিশ হত্যার বিচার চাই” পোস্টার: জেলা জুড়ে সোচ্চার আওয়ামী লীগের নেতাকর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ August, ২০২৫

আরও খবর

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

নওগাঁ জেলাজুড়ে “পুলিশ হত্যার বিচার চাই” পোস্টার: জেলা জুড়ে সোচ্চার আওয়ামী লীগের নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ August, ২০২৫ |
নওগাঁ জেলার শহর থেকে গ্রাম—প্রতিটি প্রান্তে “পুলিশ হত্যার বিচার চাই” দাবি সম্বলিত পোস্টার সারা জেলার দেয়ালজুড়ে ছড়িয়ে পড়েছে। এই দাবির প্রচারে সামনে এসেছে একটি সক্রিয় প্ল্যাটফর্ম ‘বাংলা বাঙালি নওগাঁ’, যা গঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে। ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত বর্বরোচিত বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গণহত্যার ঘটনায় আজও ক্ষোভে ফুঁসছে নওগাঁর মানুষ। পুরো জেলার জনগণ এই হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চায়। এই গণপ্রচারণার নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। ‘বাংলা বাঙালি নওগাঁ’ প্ল্যাটফর্মের সদস্য তনয় ইমরোজ আলম বলেন, “নওগাঁ কেবল একটি জেলা নয়, এটি কৈবর্ত বিপ্লবীদের ভূমি — দীপ্যক, রুদ্রক, ভীমের উত্তরসূরিরা আজও অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে

জানে। যারা বাংলাদেশ পুলিশকে হত্যা করেছে, তারা আসলে দেশের আইন-শৃঙ্খলার ভিতকে আঘাত করেছে। আমরা তা মেনে নেব না। নওগাঁর জনগণ বিচার চায়, আর এই বিচার হতেই হবে।” তিনি আরও বলেন, “পুলিশ বাহিনী দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রতীক। যারা তাদের হত্যা করেছে, তারা রাষ্ট্রের শত্রু। নওগাঁ থেকে সেই রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে নতুন প্রজন্ম জেগে উঠেছে।” আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান মামুন এই উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, “নওগাঁ আওয়ামী পরিবার সম্পূর্ণভাবে এই ন্যায্য দাবির পাশে আছে। আমরা সবসময় সতর্ক, সংগঠিত এবং ঐক্যবদ্ধ। যারা বাংলাদেশ পুলিশের ওপর হামলা চালিয়েছে, তারা আসলে বঙ্গবন্ধুর বাংলাদেশকে আঘাত করেছে। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।” তিনি আরও বলেন, “নওগাঁ জেলা

আওয়ামী পরিবার মাঠে আছে, থাকবে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবো, এবং জনগণকে সঙ্গে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে জয়ী হবো।” স্থানীয় জনসাধারণ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমাজ, ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা একযোগে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই বিচার শুধু পুলিশের জন্য নয়, বরং দেশের সকল নিরাপরাধ নাগরিকের নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়াবে। উল্লেখ্য যে, গত বছর ৫ই আগস্ট দুপুরের পর বিভিন্ন থানায় হামলা চালানো হয়। থানায় অগ্নিসংযোগের পাশাপাশি চলে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও পুলিশের বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম লুটপাট। ৩রা আগস্ট কয়েকটি থানায় এবং ৪ঠা আগস্ট থেকে একযোগে দেশের প্রায় সব থানায় আক্রমণ করা হয়। ৫ শতাধিক থানার মধ্যে ৪৩৫টি

থানা হামলা, ভাঙচুর, লুটপাটের শিকার হয় বলে গণমাধ্যমে বলা হয়েছে। হত্যার শিকার হয়েছেন অসংখ্য পুলিশ সদস্য। সরকারবিরোধী আন্দোলনে রীতিমত টার্গেট করা হয়েছে পুলিশকে। ডিউটিতে থাকুক বা ছুটিতে, পুলিশ সদস্য শোনামাত্র হামলা চালানো হয়। হতাহত পুলিশ পরিবারের সদস্যদের কথায় জানা যায়, পুলিশে চাকরি করে বলে যারা এলাকায় পরিচিত ছিলেন, খুঁজে খুঁজে তাদের বাড়িঘরেও হামলা এবং অনেক জায়গায় খুঁজে পেয়ে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার