শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং পরিণত হয়ে উঠেছে: চয়নিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫
     ৫:৩৭ অপরাহ্ণ

শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং পরিণত হয়ে উঠেছে: চয়নিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:৩৭ 157 ভিউ
শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং এটি আরও বেশি শান্ত, পরিণত ও আপন হয়ে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তার ভাষায়, কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর 'ফিরে আসা' বলা যায় না—ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন। নিজের অনুভূতি তুলে ধরে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি শাকিব, বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। চয়নিকা লিখেছেন, শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবি গুলো দেখে আনন্দে চোখে জল এলো। কী যে ভালো লাগলো। তিনি লেখেন,

কিছু সম্পর্কের টান এমনই হয় — সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল—তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর। ছেলের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। লেখেন, শুভ কামনা তোমাদের জন্য…স্পেশালি আমাদের বীরের জন্যে। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। শেষে নির্মাতা চয়নিকা চৌধুরী শাকিব খান ও বুবলী দুজনকেই ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে লেখেন, এবার আর কোন রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক

প্রার্থনা। সদা থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে। চয়নিকার এমন স্ট্যাটাসে আবেগে ভেসেছেন বুবলী। তিনি কমেন্টবক্সে লিখেছেন, আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কিভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সবসময় দোয়া ও ভালোবাসা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ