সিডনিতে নজিরবিহীন মিছিল, ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ জনস্রোত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

সিডনিতে নজিরবিহীন মিছিল, ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ জনস্রোত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজাবাসীর পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী জনসমাবেশ। রোববার (৩ আগস্ট) মুষলধারে বৃষ্টির মাঝেও হাজারো মানুষ ‘সিডনি হারবার ব্রিজ’ অতিক্রম করে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছানোর দাবিতে অংশ নেন 'মার্চ ফর হিউম্যানিটি' শীর্ষক এই আয়োজনে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও কিছু মানুষের হাতে প্রতীকী খালি হাঁড়ি-পাতিল—যা গাজার দুর্দশাকে তুলে ধরে। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এই মিছিলে উপস্থিত ছিলেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ প্রথমে নিরাপত্তা ও জনদুর্ভোগের কারণ দেখিয়ে এই সমাবেশ আটকে দিতে চাইলেও আদালতের আদেশে তা বাস্তবায়ন হয়নি। রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার অনুমতি দেয়, মিছিলটি নির্ধারিত পথেই চলবে। এ

উপলক্ষে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল এবং বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ থাকার আহ্বান জানানো হয়। একই সময়ে মেলবোর্ন শহরেও সমমনা মানুষের অংশগ্রহণে পৃথক বিক্ষোভ হয়েছে। এই দিনেই জেরুজালেমে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইটামার বেন-গাভির মন্তব্য করেন, গাজায় তাদের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’