এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫
     ৭:২৬ পূর্বাহ্ণ

এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ | ৭:২৬ 108 ভিউ
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া ‘সাবা’ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। ১৭ আগস্ট সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে বলে জানা গেছে। সাবা নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। এই সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান সাবা। বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানা নিয়েছেন। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ারটা পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ করেই

হার্ট অ্যাটাক হয় শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে? এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও সাবা মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। মেহজাবীন বলেন, ‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে সাবা প্রদর্শিত হবে এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি উৎসবে দর্শক প্রশংসিত হবে।’ একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে সাবার পাশাপাশি সঙ্গে জায়গা পেয়েছে ২ষ। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ