‘টিন সেক্স’ নিয়ে নতুন বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

আরও খবর

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

‘টিন সেক্স’ নিয়ে নতুন বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
ভারতে অপ্রাপ্তবয়স্কদের (কিশোর-কিশোরী) মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই আইন পরিবর্তনের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে। প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং-এর করা এই পিটিশনটি দেশজুড়ে ‘টিন সেক্স’ বা কিশোর-কিশোরীদের যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ভারতের বর্তমান আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু ইন্দিরা জয়সিং তার আবেদনে যুক্তি দিয়েছেন, ১৬ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে যদি সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক হয়, তাহলে তা শোষণমূলক বা আপত্তিকর হিসেবে গণ্য করা উচিত নয়। তিনি আদালতের কাছে আবেদন করেছেন, এই ধরনের

সম্পর্ককে ফৌজদারি বিচার থেকে অব্যাহতি দেওয়া হোক। তবে ভারত সরকার এই আবেদনের তীব্র বিরোধিতা করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এমন কোনো ব্যতিক্রম চালু করলে শিশুদের (১৮ বছরের কম বয়সীদের) সুরক্ষা ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এতে পাচার ও শোষণের মতো অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এই ইস্যুতে সমাজকর্মী ও অধিকার কর্মীদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। শিশু অধিকার কর্মীরা বলছেন, টিনএজারদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে এই ধরনের আইন পরিবর্তন করা জরুরি। অন্যদিকে, বিরোধীরা মনে করছেন, এমন পদক্ষেপ মানব পাচার ও বাল্যবিবাহের মতো অপরাধকে উসকে দিতে পারে। বিশেষজ্ঞরা আরও প্রশ্ন তুলেছেন, কোনো কিশোর বা কিশোরী যদি যৌন নির্যাতনের শিকার হয়,

তাহলে প্রমাণের ভার বহন করার সক্ষমতা তাদের কতটা আছে? ভারতে যৌন সম্মতির বয়স নির্ধারণ নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে। ১৮৬০ সালে দেশের প্রথম দণ্ডবিধি চালু হওয়ার সময় এই বয়স ছিল ১০ বছর। ১৯৪০ সালে তা বাড়িয়ে ১৬ করা হয়। এরপর ২০১২ সালে শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষার জন্য প্রণীত ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট’ (পিওসিএসও) অনুসারে, যৌন সম্মতির বয়স ১৮ বছরে উন্নীত করা হয়। গত এক দশকে ভারতের বিভিন্ন আদালত ও শিশু অধিকার কর্মীরা আইনের এই বয়সসীমা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এই আইনটি অনেক সময় কিশোর-কিশোরীদের মধ্যকার সম্মতিমূলক সম্পর্ককেও অপরাধ হিসেবে গণ্য করে। সমাজের নানা শ্রেণি ও ধর্মীয় বিভাজন

থাকায় আইনটি প্রায়শই ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় বলেও অনেকে অভিযোগ করেন। ২০২২ সালে কর্ণাটক হাইকোর্ট ভারতের আইন কমিশনকে এই বিষয়ে পুনরায় বিবেচনা করতে বলে। সেখানে আদালত বেশ কিছু মামলার উদাহরণ তুলে ধরে, যেখানে ১৬ বছরের বেশি বয়সী মেয়েরা প্রেমের সম্পর্ক স্থাপন করে পালিয়ে যাওয়ার পর ছেলের বিরুদ্ধে পিওসিএসও আইনে ধর্ষণের অভিযোগ আনার মতো রয়েছে। আইন কমিশন ২০২৩ সালের প্রতিবেদনে যৌন সম্মতির বয়স কমানোর বিরুদ্ধে মত দিলেও, ১৬ থেকে ১৮ বছর বয়সীদের সম্মতিমূলক সম্পর্কের ক্ষেত্রে বিচারকদের ‘গাইডে জুডিশিয়াল ডিসক্রিশন’ বা সীমিত বিচারিক বিবেচনা ব্যবহারের সুপারিশ করে। এর ফলে বিচারকেরা মামলার পরিস্থিতি বিবেচনা করে সাজা কমানো, জামিন দেওয়া বা মামলা বাতিল করার

ক্ষমতা পাবেন। ইন্দিরা জয়সিং অবশ্য মনে করেন, শুধু বিচারকদের বিবেচনা যথেষ্ট নয়। কারণ, অভিযুক্তকে দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এটাও একটা শাস্তি। ভারতের বিচার ব্যবস্থায় মামলার দীর্ঘসূত্রতা একটি বড় সমস্যা। ২০২১ সালের এক গবেষণা অনুযায়ী, পিওসিএসও আইনে প্রায় আড়াই লাখ মামলা বিচারাধীন। ইন্দিরা তার আবেদনে পিওসিএসও আইনে একটি ‘ক্লোজ-ইন-এইজ এক্সেপশন’ যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। এই ব্যতিক্রমের মাধ্যমে ১৬ থেকে ১৮ বছর বয়সী সমবয়সীদের মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। শিশু অধিকার কর্মী ও আইনজীবী ভুবন রিবহু অবশ্য এই ধরনের কোনো ব্যতিক্রমের বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, এর অপব্যবহার করে অপহরণ, মানব পাচার এবং বাল্যবিবাহের

মতো অপরাধ বেড়ে যেতে পারে। তবে মানবাধিকার সংগঠন ‘এইচএকিউ: সেন্টার ফর চাইল্ড রাইটস’-এর সহ-প্রতিষ্ঠাতা এনাক্ষী গাঙ্গুলি ইন্দিরা জয়সিং-এর সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘আইনের অপব্যবহারের ভয়ে আমরা আইন পরিবর্তন করা থেকে পিছিয়ে আসতে পারি না। আইনকে সমাজের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তবেই তা কার্যকর ও প্রাসঙ্গিক থাকবে।’ সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে