ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সালমান খানের প্রাক্তন প্রেমিকার বাড়িতে ভাঙচুর
বলিউডের সালমান খানের পর তার ঘনিষ্ঠরাও যেন ভালো নেই। গত বছর সালমানের মুম্বাইয়ের বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।
এরপর গুলি করে মেরে ফেলা হলো নায়কের ঘনিষ্ঠজন বাবা সিদ্দিকিকে। এরপর থেকেই বাড়ানো হয় সালমানের নিরাপত্তা; এখনও নায়ক চলছেন সেই নিরাপত্তার মাঝেই।
এমন আবহে এবার সালমানের আরও এক ঘনিষ্ঠের বাড়িতে হলো ভাংচুরের ঘটনা। মূলত, সালমানের চর্চিত প্রাক্তন প্রেমিকা ও ঘনিষ্ঠ বন্ধু সংগীতা বিজলানির বাড়িতে হামলা চালানো হয়েছে।
দিন কয়েক আগেই সংগীতার জন্মদিনে গিয়েছিলেন সালমান। তার দিন কয়েক পরই ঘটল এই ঘটনা। আর সে থেকেই জল্পনা, সালমান খানের পর কি এবার পরবর্তী নিশানা তার প্রাক্তন?
ভারতীয় গণমাধ্যমের খবর, সংগীতার পুনের গ্রামের বাড়িতে ঘটে এই হামলার ঘটনা।
গত ১৮ জুলাই দীর্ঘদিন পর নিজের গ্রামের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন দুই গৃহকর্মীও। কিন্তু বাড়িতে পৌঁছে চোখ কপালে ওঠে তাদের। দেখেন, প্রধান লোহার দরজা ভাঙা, জানালার গ্রিল কাটা। অভিনেত্রী জানান, ভেতরে ঢুকেই দেখতে পান একটি টিভি সেট চুরি হয়েছে, আরেকটি ভাঙা। ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজারেটরসহ আরও অনেক ঘরোয়া জিনিসপত্র। ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন সংগীতা। পুলিশের প্রাথমিক অনুমান, এমন ভাংচুরের এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। সব দিক খতিয়ে দেখছে তারা।
গত ১৮ জুলাই দীর্ঘদিন পর নিজের গ্রামের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন দুই গৃহকর্মীও। কিন্তু বাড়িতে পৌঁছে চোখ কপালে ওঠে তাদের। দেখেন, প্রধান লোহার দরজা ভাঙা, জানালার গ্রিল কাটা। অভিনেত্রী জানান, ভেতরে ঢুকেই দেখতে পান একটি টিভি সেট চুরি হয়েছে, আরেকটি ভাঙা। ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজারেটরসহ আরও অনেক ঘরোয়া জিনিসপত্র। ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন সংগীতা। পুলিশের প্রাথমিক অনুমান, এমন ভাংচুরের এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। সব দিক খতিয়ে দেখছে তারা।





