২২ বছরের সংসার ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫
     ৪:৫০ অপরাহ্ণ

২২ বছরের সংসার ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ৪:৫০ 143 ভিউ
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী রাও টিভি নির্মাতা সুরাজের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ দম্পতির দীর্ঘ ২২ বছরের সংসার ভেঙে গেছে। দুই সপ্তাহ আগে পল্লবী-সুরাজের বিবাহবিচ্ছেদ হয়েছে। তার পর থেকে এ জুটি আলাদা থাকছেন। ‘পান্ডিয়া স্টোর’ তারকা পল্লবী রাও বলেন, ‘সুরাজ এবং আমার দুটি সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে আমাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। সবশেষে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রায় দুই যুগের সংসার ভাঙার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তা জানিয়ে পল্লবী রাও বলেন, ‘এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ আমাদের একটি ২১ বছর বয়সী মেয়ে এবং একটি ১৮ বছর বয়সী ছেলে রয়েছে।’ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও কখনো কখনো তা ভালো বলে

মন্তব্য করেন পল্লবী। তার ভাষায়—‘তবে কখনো কখনো বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করা ভালো। আমি সুরাজকে সম্মান করি। সব সময়ই তার জন্য শুভকামনা থাকবে।’ মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিং সেটে পল্লবী রাওয়ের সঙ্গে প্রথম দেখা ও পরিচয় সুরাজের। তারপর প্রেম। ২০০৩ সালে বিয়ে করেন এই দম্পতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ