টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
জয়া আহসান, রাফিয়াথ রশিদ মিথিলার পর এবার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ টালিউডে পা রাখতে চলেছেন। তার অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তি পেতে যাচ্ছে। চলতি বছরের দুর্গাপূজায় অনিক দত্ত পরিচালিত এই সিনেমাটি আসছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। ২০২২ সালে শুটিং শেষ হলেও নানা কারণে ছবির মুক্তি এতদিন আটকে ছিল। অবশেষে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তির তারিখ পেয়েছে। সিনেমার মোশন পোস্টার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যিনি নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসেন। মূল চরিত্রে আছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নওশাবা বলেন,

এ সিনেমায় প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে। সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। তবে এটি কোনো গোয়েন্দা গল্প না। ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়- এটা আমার জন্য বিশেষ আনন্দের।। এই সিনেমাকে নিজের ক্যারিয়ারের নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন নওশাবা। সবকিছু ঠিক থাকলে মুক্তির সময় তিনি কলকাতায় যাওয়ার পরিকল্পনাও করেছেন। সিনেমাটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং এটি তার জন্য দুই বাংলার সংযোগস্থলে নিজের শিল্পীসত্তার

নতুন রূপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!