রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ নায়িকা রাশমিকা মান্দানার। ফ্যান-ফলোয়ার ও ব্যবসাসফল সিনেমায় ভরা তার ভাণ্ডার। তবুও ছুটির দিনগুলো নাকি কান্নাকাটি করেই কাটান অভিনেত্রী। বিশেষ এক প্রিয়জনকে ভেবে ফেলেন চোখের জল। নানা রকমের অপ্রাপ্তি থেকে তৈরি হওয়া বিষণ্ণতা জেঁকে ধরে রাশমিকাকে। বিশেষত এই দিনগুলোতে তার মনে পড়ে ১৬ বছরের ছোট বোনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই নায়িকা। অভিনেত্রী জানান, ছোট বোন যে কখন বড় হয়ে গেল, তা বুঝেই উঠতে পারলেন না। সেই সঙ্গে জানান, সাফল্য ও খ্যাতিতে জীবন আলোকিত হলেও পুরনো বন্ধুরা তাকে আর মনে রাখেনি- সেই কথাও। রাশমিকা মান্দানা বলেন, ‘ছুটির দিনগুলোতে আমি খুব কান্নাকাটি করি। আমার একটা বোন

আছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। ওর বয়স এখন ১৩ বছর। উচ্চতায় প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। কিন্তু গত আট বছরে, আমি কাজ শুরু করার পরে তার বড় হয়ে ওঠার সফরটাই দেখতে পারিনি।’ কাজের জন্য দিন দিন ব্যস্ততা বেড়েই চলেছে অভিনেত্রীর। তাই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছেন তিনি। রাশমিকার ভাষ্যে, ‘গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি। আগে কোনো পরিকল্পনা করলে, বন্ধুরা অন্তত আমাকে জানাত। কিন্তু এখন তারা সেটাও করে না। এই বাস্তবতা সত্যিই অনেক কষ্টের, দুঃখের।’ রাশমিকা চান, কর্ম ও ব্যক্তি- দুই জীবনেই সমান মনযোগ দিতে। কিন্তু সেভাবে পারছেন না। এদিকে রাশমিকাকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’

সিনেমায়। এতে তার বিপরীতে দেখা গেছে বলিউড সুপারস্টার সালমান খানকে। মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও এর আগে মুক্তিপ্রাপ্ত রাশমিকার ‘পুষ্পা’, ‘পুষ্পা-২’, ‘অ্যানিমেল’ ও ‘ছাভা’ নামের সিনেমাগুলো দারুণ ব্যবসা সফল হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও