তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ July, ২০২৫

তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ July, ২০২৫ |
আলোচনা ছাড়াই ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করা হয়েছে। এ সিদ্ধান্ত টেক্সটাইল শিল্পের ওয়ার্কিং ক্যাপিটালকে সংকুচিত করবে, যা শিল্পের জন্য বর্তমান প্রেক্ষাপটে আত্মঘাতী সিদ্ধান্ত। এর পরিপ্রেক্ষিতে শিল্পের স্বার্থে তুলা আমদানিতে এআইটি প্রত্যাহার ও সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বিটিএমএ। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও। টেক্সটাইল শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতির নেতিবাচক প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্ব মন্দার কারণে অন্য

দেশের পাশাপাশি আমাদের শিল্প, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময়ের মধ্যে গ্যাসের মূল্য দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ডলারের সংকট, টাকার অবমূল্যায়নের কারণে ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি, ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে ১৫-১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি এবং রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস, টাকার অবমূল্যায়নের কারণে টেক্সটাইল শিল্প সমস্যায় আছে। পক্ষান্তরে প্রতিবেশী দেশগুলো থেকে শুল্ক পরিশোধ ব্যতীত বন্ড সুবিধায় অবাধে সুতা আমদানি করা হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাকসহ টেক্সটাইল এবং অ্যাপারেল খাতে বিনিয়োগের পরিমান ৭৫ বিলিয়ন ডলার। সরকারের যথাযথ সহযোগিতা পেলে ২০৩০ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। বিটিএমএর চিঠিতে

বলা হয়, সরকার তুলা আমদানির ওপর সংশ্লিষ্ট সমিতির সঙ্গে আলাপ আলোচনা ব্যতিরেকে ২ শতাংশ এআইটি আরোপ করেছে। এই সিদ্ধান্ত আত্মঘাতী। এর ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, শিল্পের সক্ষমতাকে প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে দেবে। কোনো অবস্থাতেই দেশীয় টেক্সটাইল মিলগুলো এআইটি দিয়ে ব্যবসায় টিকে থাকতে পারবে না। অগ্রিম আয়কর কীভাবে শিল্পের ওয়ার্কিং ক্যাপিটালকে সংকুচিত করবে তার হিসাব তুলে ধরা হয়েছে চিঠিতে। এতে বলা হয়েছে, প্রত্যেকবার তুলা খালাসের ক্ষেত্রে ২ শতাংশ এআইটি দিতে হলে বছর শেষে তা ২৯ শতাংশ হয়ে যাবে, যা টেক্সটাইল খাতের মতো আমদানি পরিপূরক শিল্পের জন্য অসহনীয়। এভাবে চক্রবৃদ্ধি হারে অগ্রিম আয়কর পরিশোধ করতে হলে তিন বছরের মধ্যে ওয়ার্কিং

ক্যাপিটাল শূন্য হয়ে যাবে। সুতা উৎপাদনে ভ্যাট বাড়ানোর ফলে শিল্প ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, বাজেটে সুতা উৎপাদনে সুনির্দিষ্ট করের পরিমাণ ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা স্পিনিং খাতে মারাত্মকভাবে বিরূপ প্রভাব ফেলবে। এতে স্থানীয় বাজারে সুতা বিক্রয়মূল্য বৃদ্ধি পাবে। তখন ক্রেতারা দেশীয় স্পিনিং মিল থেকে সুতা কিনবে না। যার পরিপ্রেক্ষিতে অনেক টেক্সটাইল মিল বন্ধ হয়ে যাবে। এতে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধে ঝুঁকির সৃষ্টি হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের